দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মহেশপুরে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রর্থনা

লিগ চালুর প্রত্যাশার মধ্যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে সিজেকেএস অ্যাডহক কমিটি

গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারের

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা, দিঘিতে কুমিরের হামলায় প্রাণ গেল শিশুর ৯ ঘণ্টা পর উদ্ধার

কুমিরের হামলায় প্রাণ গেল শিশুর ৯ ঘণ্টা পর উদ্ধার

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। গোসল করতে নেমে কুমিরের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছে সাত বছরের শিশু ফাতেমা। দীর্ঘ নয় ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে অবস্থিত খান জাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘির মহিলা ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা গোসলের জন্য দিঘিতে নামলে সেখানে থাকা একটি কুমির আচমকা তার ওপর আক্রমণ চালায়।প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিরটি শিশুটিকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা নৌকা নিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও  পড়ুন , ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ নিহত ৫

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় রাতভর অনুসন্ধান চালান। অবশেষে মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে দিঘি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, নিখোঁজ হওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। দীর্ঘ অনুসন্ধানের পর শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।ঘটনার পর দিঘি এলাকা পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম।এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দিঘিতে থাকা কুমির নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও  পড়ুন , বিদ্যুৎ সাশ্রয়ে ফের কড়া নির্দেশনা, রাত ১০টার সুবিধা শেষ

বিষয় : কুমিরের হামলা সাত বছরের শিশু বাগেরহাটে দিঘি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা, দিঘিতে কুমিরের হামলায় প্রাণ গেল শিশুর ৯ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। গোসল করতে নেমে কুমিরের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছে সাত বছরের শিশু ফাতেমা। দীর্ঘ নয় ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে অবস্থিত খান জাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘির মহিলা ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা গোসলের জন্য দিঘিতে নামলে সেখানে থাকা একটি কুমির আচমকা তার ওপর আক্রমণ চালায়।প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিরটি শিশুটিকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা নৌকা নিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও  পড়ুন , ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ নিহত ৫

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় রাতভর অনুসন্ধান চালান। অবশেষে মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে দিঘি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, নিখোঁজ হওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। দীর্ঘ অনুসন্ধানের পর শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।ঘটনার পর দিঘি এলাকা পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম।এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দিঘিতে থাকা কুমির নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও  পড়ুন , বিদ্যুৎ সাশ্রয়ে ফের কড়া নির্দেশনা, রাত ১০টার সুবিধা শেষ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত