দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মহেশপুরে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রর্থনা

লিগ চালুর প্রত্যাশার মধ্যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে সিজেকেএস অ্যাডহক কমিটি

গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারের

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ নিহত ৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আবারও ঝরল প্রাণ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাসভর্তি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে একই পরিবারের সদস্যসহ পাঁচজন নিহত হন এবং আহত হন দুই শিশু।মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রাইভেটকারটি এক্সপ্রেসওয়ে ধরে দ্রুতগতিতে চলছিল। মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গাড়িটি ঢুকে যায়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।নিহতদের মধ্যে রয়েছেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৪), রাকিব (১৮), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮) এবং অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক (২৫)। গুরুতর আহত হয়েছেন আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।

আরও  পড়ুন , বিদ্যুৎ সাশ্রয়ে ফের কড়া নির্দেশনা, রাত ১০টার সুবিধা শেষ

শিবচর হাইওয়ে থানার এসআই নুর আলম জানান, মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাসভর্তি ট্রাকের পেছনে যশোরগামী প্রাইভেটকারটি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাকিব নামের আরও একজন মারা যান।ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। প্রাইভেটকারের চালক গাড়ির সামনের অংশে আটকে ছিলেন। পরে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে গাড়ির কিছু অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।দুর্ঘটনার পর ভাঙ্গা ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। কেন এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও  পড়ুন , আখাউড়ায় ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

বিষয় : দুর্ঘটনা নিহত ৫ ঢাকা-ভাঙ্গা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ নিহত ৫

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আবারও ঝরল প্রাণ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাসভর্তি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে একই পরিবারের সদস্যসহ পাঁচজন নিহত হন এবং আহত হন দুই শিশু।মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রাইভেটকারটি এক্সপ্রেসওয়ে ধরে দ্রুতগতিতে চলছিল। মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গাড়িটি ঢুকে যায়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।নিহতদের মধ্যে রয়েছেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৪), রাকিব (১৮), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮) এবং অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক (২৫)। গুরুতর আহত হয়েছেন আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।

আরও  পড়ুন , বিদ্যুৎ সাশ্রয়ে ফের কড়া নির্দেশনা, রাত ১০টার সুবিধা শেষ

শিবচর হাইওয়ে থানার এসআই নুর আলম জানান, মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাসভর্তি ট্রাকের পেছনে যশোরগামী প্রাইভেটকারটি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাকিব নামের আরও একজন মারা যান।ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। প্রাইভেটকারের চালক গাড়ির সামনের অংশে আটকে ছিলেন। পরে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে গাড়ির কিছু অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।দুর্ঘটনার পর ভাঙ্গা ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। কেন এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও  পড়ুন , আখাউড়ায় ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত