দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপনে প্যারিসে সংঘর্ষ

Paris Saint-Germain (পিএসজি) চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ফ্রান্সজুড়ে উদযাপনের মধ্যেই প্যারিসে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতের এসব ঘটনায় সারা দেশে ৪১৬ জনকে আটক করেছে পুলিশ, যার মধ্যে রাজধানী প্যারিসেই আটক হয়েছেন ২৮৩ জন।

আরও পড়ুন, ইরানের জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

পিএসজির জয় উদযাপন করতে হাজার হাজার সমর্থক রাস্তায় নামলে বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। গত বছরের অভিজ্ঞতা মাথায় রেখে এবার ফ্রান্সজুড়ে প্রায় ২২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। শুধু প্যারিসেই দায়িত্ব পালন করেন ৮ হাজার পুলিশ সদস্য। লরেন্ট নুনেজ জানান, সংঘর্ষে সাতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া ছয়টি যানবাহন ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঘটনাগুলোকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, প্যারিসের বিখ্যাত শঁজেলিজে এলাকায় প্রায় ২০ হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। সম্ভাব্য সহিংসতা এড়াতে আগেই অনেক দোকান জানালায় সুরক্ষাব্যবস্থা গ্রহণ করে। অভিযানের সময় ২৪টি ফ্লেয়ার ও প্রায় ১০০টি আতশবাজি জব্দ করা হয়। এক পর্যায়ে কিছু সমর্থক প্যারিসের রিং রোড ‘পেরিফেরিক’-এ ঢুকে যানচলাচল ব্যাহত করে। এছাড়া শঁজেলিজের কাছে একটি বাস স্টপেজও ভাঙচুর করা হয়।

আরও পড়ুন, মোদির সঙ্গে বৈঠকে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

পিএসজির হোম ভেন্যু পার্ক দে প্রাঁস স্টেডিয়ামের ভেতরে হাজারো দর্শক বড় পর্দায় ফাইনাল উপভোগ করলেও বাইরে কয়েক হাজার মানুষের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। পুলিশ জানায়, প্রায় ১৫০ জন স্টেডিয়ামে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করা হলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন, মেডিক্যাল শিক্ষার্থীদের ওপর নেমে এলো বিপর্যয়, ধসে পড়ল বাণিজ্যিক ভবন

এদিকে মারিন লে পেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই সহিংসতার সমালোচনা করেন। তিনি বলেন, ফুটবল ক্লাবের জয় উদযাপন দাঙ্গায় রূপ নেওয়া ফ্রান্সের জন্য উদ্বেগজনক। রোববার বিকেলে আইফেল টাওয়ার-এর সামনে শঁ দ্য মার্স এলাকায় পিএসজির খেলোয়াড়দের শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে প্রায় এক লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে এমানুয়েল ম্যাক্রোঁ এলিজে প্রাসাদ-এ দলটিকে সংবর্ধনা দেবেন।

বিষয় : সংঘর্ষ পিএসজি প্যারিস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপনে প্যারিসে সংঘর্ষ

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত