দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২৫ মে ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা। টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।সোমবার ভোর ৪টার দিকে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল রডবোঝাই একটি ট্রাক। ট্রাকটির ওপর যাত্রীও বহন করা হচ্ছিল। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও  পড়ুন , ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকাপে আগুন, এক ঘণ্টা যান চলাচল বন্ধ

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান বলেন, “ভোরে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ট্রাকটি খাদে উল্টে ছিল। উদ্ধারকাজ চালিয়ে নিহত ও আহতদের বের করা হয়েছে।”যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ জানান, “ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাকের ওপর যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে পণ্যবাহী ট্রাকে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন দীর্ঘদিন ধরেই চলছে। প্রশাসনের নজরদারির অভাবে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।

বিষয় : দুর্ঘটনা রডবোঝাই ট্রাক ৫ জন নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা। টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।সোমবার ভোর ৪টার দিকে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল রডবোঝাই একটি ট্রাক। ট্রাকটির ওপর যাত্রীও বহন করা হচ্ছিল। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও  পড়ুন , ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকাপে আগুন, এক ঘণ্টা যান চলাচল বন্ধ

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান বলেন, “ভোরে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ট্রাকটি খাদে উল্টে ছিল। উদ্ধারকাজ চালিয়ে নিহত ও আহতদের বের করা হয়েছে।”যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ জানান, “ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাকের ওপর যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে পণ্যবাহী ট্রাকে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন দীর্ঘদিন ধরেই চলছে। প্রশাসনের নজরদারির অভাবে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত