‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সংরক্ষিত ভূমি-সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে গাইবান্ধার পলাশবাড়ীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয় ভাবে দেশব্যাপী ভূমিসেবা মেলার ভার্চুয়ালি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে পলাশবাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালী ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি সুতরাং জনগণের জন্য কাজ করে যাবো: এমপি খায়রুল কবির খোকন
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ-এঁর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার, বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি আমিরুল ইসলাম কবির প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে ভিডিও কনফারেন্সে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার।
আরও পড়ুন, দেশব্যাপী তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন। এরআগে ভূমিসেবা মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন, চট্টগ্রাম-১, মিরসরায়ের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন, এমপি সাহেব নিকট
আলোচনা সভায় বক্তারা বলেন, মেলা চলাকালে সেবা গ্রহীতারা স্টলগুলো থেকে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা) ও জমির ম্যাপ উত্তোলনসহ যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া ১৬১২২ নম্বরে ফোন করেও যাবতীয় ভুমি সেবার তথ্য ও অভিযোগ জানাতে পারবেন। তিন দিনব্যাপি ১৯ থেকে ২১ মে পর্যন্ত ভূমি সেবা মেলা চলবে বলে জানা যায়।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন