গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৯/০৫/২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার মোট ১১ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি মামলার এজাহারনামীয় চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— চঞ্চল শেখ (২৫), সুমন মিয়া (২৪), শাওন (২০) ও রূপচান (২২)। তাদের অধিকাংশই বর্তমানে গাজীপুরের জয়দেবপুর থানার বাঘের বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারনামীয় তিন আসামীকে আটক করা হয়।
আরও পড়ুন ,গাজীপুর বাসনে লুট হওয়া ৭টি গরু উদ্ধার
তারা হলেন— হাসিবুল (২২), সিরাজুল ইসলাম ওরফে নয়ন শেখ (৩৬) এবং রানা ইসলাম (২৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।অন্যদিকে সড়ক দুর্ঘটনা মামলার এজাহারনামীয় আসামী জীবন আহম্মেদ খোকন (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার সনকান্দা এলাকার বাসিন্দা।এছাড়াও সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামী ইকবাল হোসেন ও রেশমি খাতুনকে গ্রেফতার করা হয়। জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোহাম্মদ আলীকেও আটক করেছে পুলিশ।বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন , মাদারীপুরের কালকিনিতে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন