দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠে জামায়াত, সিটি থেকে ইউনিয়ন পর্যন্ত প্রস্তুতি

স্থানীয় সরকার ভোটের আগাম প্রস্তুতি, প্রার্থী বাছাইয়ে ব্যস্ত জামায়াত

টক-শো বক্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিলেন বিএনপি নেত্রী নিলোফার মনি

স্থানীয় সরকার ভোটে এখনই নয় দলীয় সমর্থন, তফসিলের পর সিদ্ধান্ত বিএনপির

এনসিপির পাঁচ নেতার বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, শৃঙ্খলা কমিটি তদন্তে

সংবিধান সংস্কারে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : ডা. শফিকুর রহমান

ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে :রিজভী

‘৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলুন, না হলে জনগণই খুলবে’ : নাহিদ ইসলাম

সংরক্ষিত নারী আসনের এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী সংসদ সদস্যদের সংসদীয় দায়িত্ব, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের জন্য কার্যকরভাবে কাজ করার কৌশল নির্ধারণে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি

এছাড়া জাতীয় সংসদের অধিবেশনের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া, তথ্যনির্ভর বক্তব্য উপস্থাপনের লক্ষ্যে নিয়মিত পড়াশোনা এবং সংসদীয় কার্যক্রম পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করতে সংশ্লিষ্ট নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনাও দেন বলে জানা গেছে।

আরও পড়ুন, হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন শুনানি শেষ

সভায় অংশ নেওয়া কয়েকজন নারী সংসদ সদস্য জানান, শপথ গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সেখানে তাদের দায়িত্ব, কর্তব্য এবং সংরক্ষিত আসনের কার্যপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।তারা আরও জানান, আগামী সংসদ অধিবেশনের আগে সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে, যাতে তারা সংসদে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

আরও পড়ুন, মিরপুরের শাহ আলী মাজারে হামলার অভিযোগের বিচার দাবি ছাত্র ফেডারেশনের

সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন বলেও জানা যায়।

বৈঠক শেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান বলেন, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও এতে ভবিষ্যৎ কার্যক্রম ও দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করা এবং দলীয় ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিষয় : বৈঠক নারী আসন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

সংরক্ষিত নারী আসনের এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী সংসদ সদস্যদের সংসদীয় দায়িত্ব, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের জন্য কার্যকরভাবে কাজ করার কৌশল নির্ধারণে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি

এছাড়া জাতীয় সংসদের অধিবেশনের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া, তথ্যনির্ভর বক্তব্য উপস্থাপনের লক্ষ্যে নিয়মিত পড়াশোনা এবং সংসদীয় কার্যক্রম পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করতে সংশ্লিষ্ট নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনাও দেন বলে জানা গেছে।

আরও পড়ুন, হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন শুনানি শেষ

সভায় অংশ নেওয়া কয়েকজন নারী সংসদ সদস্য জানান, শপথ গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সেখানে তাদের দায়িত্ব, কর্তব্য এবং সংরক্ষিত আসনের কার্যপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।তারা আরও জানান, আগামী সংসদ অধিবেশনের আগে সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে, যাতে তারা সংসদে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

আরও পড়ুন, মিরপুরের শাহ আলী মাজারে হামলার অভিযোগের বিচার দাবি ছাত্র ফেডারেশনের

সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন বলেও জানা যায়।

বৈঠক শেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান বলেন, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও এতে ভবিষ্যৎ কার্যক্রম ও দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করা এবং দলীয় ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত