নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ছাপাখানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ, জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থিত ‘সম্রাট ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়,
আরও পড়ুন , গঙ্গাচড়া সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি রায়হান সিরাজী
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনিবন্ধিতভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।পরবর্তীতে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুল হাসানের বিরুদ্ধে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।অভিযান শেষে র্যাব-১১ সিপিসি-১ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, আসন্ন ঈদকে সামনে রেখে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন প্রতিরোধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে তিনি জানান।এ ঘটনায় স্থানীয় এলাকায় কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন , চট্টগ্রামে ১৪৪ ধারা উপেক্ষা করে গ্রাফিতি ঘিরে উত্তেজনা পুলিশ–শিক্ষার্থী হাতাহাতিতে উত্তপ্ত টাইগারপাস

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন