রাজধানীর মাতুয়াইল এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মনির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত মনির হোসেনের বয়স ৫৭ বছর। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। বর্তমানে রাজধানীর কোনাপাড়া এলাকায় বসবাস করতেন।
আরও পড়ুন , পুরান ঢাকায় পাঁচতলা ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে ধোঁয়াশা
পুলিশ জানায়, রাতে মাতুয়াইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান ইরফান জানান, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয় : মৃত্যু সড়ক দুর্ঘটনা গাড়ির ধাক্কা

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
রাজধানীর মাতুয়াইল এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মনির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত মনির হোসেনের বয়স ৫৭ বছর। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। বর্তমানে রাজধানীর কোনাপাড়া এলাকায় বসবাস করতেন।
আরও পড়ুন , পুরান ঢাকায় পাঁচতলা ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে ধোঁয়াশা
পুলিশ জানায়, রাতে মাতুয়াইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান ইরফান জানান, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন