দৈনিক সংবাদ দিগন্ত

পুরান ঢাকায় পাঁচতলা ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে ধোঁয়াশা

পুরান ঢাকায় পাঁচতলা ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুরান ঢাকার কোতয়ালীর তাঁতিবাজার এলাকায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলা থেকে অপু সাহা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।রোববার বিকেল ৩টার দিকে ৫৭/২ তাঁতিবাজার এলাকার একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নিহত অপু সাহার বয়স ৩২ বছর। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তিনি ওই ভবনের এক বাসিন্দার বাসায় সাবলেট হিসেবে থাকতেন।

আরও  পড়ুন , শাহজালালে ডিজিটাল সেবা, ফ্রি ওয়াই-ফাই উদ্বোধন

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে।পুলিশের ধারণা, মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে তিনি আগের দিনই মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।কোতয়ালী থানার ওসি মোহাম্মদ ফয়সাল আহমেদ জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও  পড়ুন , হাসপাতালে হামলায় আহত ডা. নাসিরকে দেখতে ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

বিষয় : মরদেহ যুবক তাঁতিবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

পুরান ঢাকায় পাঁচতলা ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে ধোঁয়াশা

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

পুরান ঢাকার কোতয়ালীর তাঁতিবাজার এলাকায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলা থেকে অপু সাহা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।রোববার বিকেল ৩টার দিকে ৫৭/২ তাঁতিবাজার এলাকার একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নিহত অপু সাহার বয়স ৩২ বছর। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তিনি ওই ভবনের এক বাসিন্দার বাসায় সাবলেট হিসেবে থাকতেন।

আরও  পড়ুন , শাহজালালে ডিজিটাল সেবা, ফ্রি ওয়াই-ফাই উদ্বোধন

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে।পুলিশের ধারণা, মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে তিনি আগের দিনই মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।কোতয়ালী থানার ওসি মোহাম্মদ ফয়সাল আহমেদ জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও  পড়ুন , হাসপাতালে হামলায় আহত ডা. নাসিরকে দেখতে ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত