দৈনিক সংবাদ দিগন্ত

রাত পোহালেই বৈরী আবহাওয়া, ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

৫ অঞ্চলে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

দেশের বেশ কয়েকটি অঞ্চলে সোমবার সকালেই বৈরী আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সোমবার সকাল ৯টার মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত।রবিবার রাত ৯টায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর

আরও  পড়ুন , শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজা সম্পন্ন

, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও ভারী বৃষ্টির প্রবণতা।বৈরী আবহাওয়ার সম্ভাবনায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে আবহাওয়াবিদরা বলছেন, চলতি সময়ে মৌসুমি বায়ুর প্রভাব এবং বায়ুমণ্ডলের অস্থিতিশীল অবস্থার কারণে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই ঝড়-বৃষ্টি দেখা দিচ্ছে। তাই বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও  পড়ুন , হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত শিশু খাদিজার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বিষয় : পূর্বাভাস আশঙ্কা বজ্রবৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রাত পোহালেই বৈরী আবহাওয়া, ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

দেশের বেশ কয়েকটি অঞ্চলে সোমবার সকালেই বৈরী আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সোমবার সকাল ৯টার মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত।রবিবার রাত ৯টায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর

আরও  পড়ুন , শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজা সম্পন্ন

, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও ভারী বৃষ্টির প্রবণতা।বৈরী আবহাওয়ার সম্ভাবনায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে আবহাওয়াবিদরা বলছেন, চলতি সময়ে মৌসুমি বায়ুর প্রভাব এবং বায়ুমণ্ডলের অস্থিতিশীল অবস্থার কারণে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই ঝড়-বৃষ্টি দেখা দিচ্ছে। তাই বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও  পড়ুন , হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত শিশু খাদিজার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত