দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

রাঙ্গুনিয়ায় শোকের মাতম, নিহত চার ভাইয়ের পরিবারকে সান্ত্বনা দিলেন হুমাম কাদের

নিহত চার ভাইয়ের পরিবারকে সান্ত্বনা দিলেন হুমাম কাদের

ওমানে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। শুক্রবার দুপুরে তিনি উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজাপাড়া গ্রামের নিহতদের বাড়িতে যান।এ সময় তিনি আগামী মঙ্গলবারের মধ্যে মরদেহ দেশে আনার আশ্বাস দেন। তিনি জানান, ওমানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রুত লাশ দেশে আনার চেষ্টা চলছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।হুমাম কাদের চৌধুরী বলেন, একটি পরিবার প্রায় ধ্বংস হয়ে গেছে। যারা একসঙ্গে বাবা-মা ও ভাই হারিয়েছেন, তাদের কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখন তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

আরও  পড়ুন , বৃষ্টি হলেই জলাবদ্ধ

পরিবারের সদস্যরা জানান, নিহত চার ভাইয়ের মা খাদিজা বেগম এখনো ছেলেদের মৃত্যুর খবর জানেন না। শারীরিক অসুস্থতার কারণে তাকে বিষয়টি জানানো হয়নি। এজন্য সংসদ সদস্যও বাড়ির ভেতরে প্রবেশ করেননি।জুমার নামাজের আগে স্থানীয় মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন হুমাম কাদের। তিনি বলেন, মৃত্যু যেকোনো সময় আসতে পারে, তাই দুনিয়ার পাশাপাশি আখিরাতের বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।উল্লেখ্য, গত বুধবার রাতে ওমানে নিহত হন একই পরিবারের চার ভাই—রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

আরও  পড়ুন , আদালতে যাওয়ার পথে অন্ডকোষে আঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ

বিষয় : নিহত শোকের মাতম চার ভাই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় শোকের মাতম, নিহত চার ভাইয়ের পরিবারকে সান্ত্বনা দিলেন হুমাম কাদের

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ওমানে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। শুক্রবার দুপুরে তিনি উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজাপাড়া গ্রামের নিহতদের বাড়িতে যান।এ সময় তিনি আগামী মঙ্গলবারের মধ্যে মরদেহ দেশে আনার আশ্বাস দেন। তিনি জানান, ওমানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রুত লাশ দেশে আনার চেষ্টা চলছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।হুমাম কাদের চৌধুরী বলেন, একটি পরিবার প্রায় ধ্বংস হয়ে গেছে। যারা একসঙ্গে বাবা-মা ও ভাই হারিয়েছেন, তাদের কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখন তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

আরও  পড়ুন , বৃষ্টি হলেই জলাবদ্ধ

পরিবারের সদস্যরা জানান, নিহত চার ভাইয়ের মা খাদিজা বেগম এখনো ছেলেদের মৃত্যুর খবর জানেন না। শারীরিক অসুস্থতার কারণে তাকে বিষয়টি জানানো হয়নি। এজন্য সংসদ সদস্যও বাড়ির ভেতরে প্রবেশ করেননি।জুমার নামাজের আগে স্থানীয় মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন হুমাম কাদের। তিনি বলেন, মৃত্যু যেকোনো সময় আসতে পারে, তাই দুনিয়ার পাশাপাশি আখিরাতের বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।উল্লেখ্য, গত বুধবার রাতে ওমানে নিহত হন একই পরিবারের চার ভাই—রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

আরও  পড়ুন , আদালতে যাওয়ার পথে অন্ডকোষে আঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত