দৈনিক সংবাদ দিগন্ত

সিসা লাউঞ্জ বন্ধে হাইকোর্টের নির্দেশ না মানায় ডিএমপি কমিশনারকে তলবের আবেদন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ সিসা ও হুক্কা লাউঞ্জ বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার আবেদন করা হয়েছে। আবেদনকারীরা ডিএমপি কমিশনারকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা চেয়েছেন।

আরও পড়ুন, কেরানীগঞ্জ কারাগারে মামলার আসামি ও বাদীর বিয়ে সম্পন্ন

সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু জানান, এর আগে দাখিল করা জনস্বার্থ রিটে সিসা লাউঞ্জে মাদকসদৃশ উপাদান ব্যবহারের অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল। হাইকোর্ট চলতি বছরের ৩ মার্চ রুল জারি করে এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

আরও পড়ুন, সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি

তবে অভিযোগ অনুযায়ী, সময় পার হলেও কার্যকর অভিযান বা অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। আবেদনে বলা হয়, রাজধানীর বনানী, গুলশান, ধানমন্ডি ও উত্তরা ছাড়াও বিভিন্ন এলাকায় এসব সিসা লাউঞ্জ এখনও চালু রয়েছে।

আরও পড়ুন, ‘স্ত্রী হত্যার’ মামলা তদন্তে চাঞ্চল্যকর তথ্য, মিলল না নিহত নারীর অস্তিত্ব

আইনজীবীর অভিযোগ, আদালতের নির্দেশনা বাস্তবায়নে নিষ্ক্রিয়তা আইনের শাসনের পরিপন্থী। আবেদনে ডিএমপি কমিশনারকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি আদালত অবমাননার কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : নির্দেশনা অভিযোগ আবেদন অবৈধ সিসা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

সিসা লাউঞ্জ বন্ধে হাইকোর্টের নির্দেশ না মানায় ডিএমপি কমিশনারকে তলবের আবেদন

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ সিসা ও হুক্কা লাউঞ্জ বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার আবেদন করা হয়েছে। আবেদনকারীরা ডিএমপি কমিশনারকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা চেয়েছেন।

আরও পড়ুন, কেরানীগঞ্জ কারাগারে মামলার আসামি ও বাদীর বিয়ে সম্পন্ন

সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু জানান, এর আগে দাখিল করা জনস্বার্থ রিটে সিসা লাউঞ্জে মাদকসদৃশ উপাদান ব্যবহারের অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল। হাইকোর্ট চলতি বছরের ৩ মার্চ রুল জারি করে এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

আরও পড়ুন, সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি

তবে অভিযোগ অনুযায়ী, সময় পার হলেও কার্যকর অভিযান বা অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। আবেদনে বলা হয়, রাজধানীর বনানী, গুলশান, ধানমন্ডি ও উত্তরা ছাড়াও বিভিন্ন এলাকায় এসব সিসা লাউঞ্জ এখনও চালু রয়েছে।

আরও পড়ুন, ‘স্ত্রী হত্যার’ মামলা তদন্তে চাঞ্চল্যকর তথ্য, মিলল না নিহত নারীর অস্তিত্ব

আইনজীবীর অভিযোগ, আদালতের নির্দেশনা বাস্তবায়নে নিষ্ক্রিয়তা আইনের শাসনের পরিপন্থী। আবেদনে ডিএমপি কমিশনারকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি আদালত অবমাননার কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত