দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা
গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

গাজীপুরে শুভ (১৬) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অটোরিকশা ছিনতাই করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন, লক্ষ্মীপুরে মারামারির ঘটনায় মামলায় বিএনপি নেতা কারাগারে

মঙ্গলবার (১২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ। তিনি জানান, সোমবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন, ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণের মৃত্যু

নিহত শুভ নেত্রকোণার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। সে গাছা এলাকায় অটোরিকশা চালাত। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয় শুভ। রাতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। মঙ্গলবার ভোরে স্থানীয় উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

আরও পড়ুন, চেয়ারম্যান শামসুল হুদার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হলো মনিরাম বিদ্যালয় মাঠ

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। এসআই মো. মামুনুর রশিদ আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় : হত্যা অটোরিকশাচালক ​গাজীপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

গাজীপুরে শুভ (১৬) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অটোরিকশা ছিনতাই করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন, লক্ষ্মীপুরে মারামারির ঘটনায় মামলায় বিএনপি নেতা কারাগারে

মঙ্গলবার (১২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ। তিনি জানান, সোমবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন, ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণের মৃত্যু

নিহত শুভ নেত্রকোণার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। সে গাছা এলাকায় অটোরিকশা চালাত। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয় শুভ। রাতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। মঙ্গলবার ভোরে স্থানীয় উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

আরও পড়ুন, চেয়ারম্যান শামসুল হুদার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হলো মনিরাম বিদ্যালয় মাঠ

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। এসআই মো. মামুনুর রশিদ আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত