দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

নড়াইলের মধুমতী নদীতে গোসলে নেমে নিখোঁজের ২ দিন পর বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার

মধুমতী নদীতে গোসলে নেমে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নিখোঁজ

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর সীমা খানম (১৪) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার ইছাখালী চর এলাকা থেকে স্থানীয়রা তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে।নিহত সীমা খানম লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে দীর্ঘদিন ধরে নানির বাড়ি ঘাঘা গ্রামে থাকতো।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে নানির সঙ্গে বাড়ির পাশে মধুমতী নদীতে গোসল করতে নামে সীমা। এ সময় নদীর প্রবল স্রোতে সে তলিয়ে যায়।

আরও  পড়ুন , কক্সবাজারে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর মরদেহ

ঘটনার পর স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও খুলনা থেকে আসা ডুবুরি দল টানা অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।দুই দিনের অনুসন্ধানের পর আজ সকালে স্থানীয়রা নদীর ইছাখালী চর এলাকায় মরদেহ দেখতে পায়।ফায়ার সার্ভিস জানিয়েছে, সব ধরনের চেষ্টা চালানোর পরও নিখোঁজ কিশোরীর সন্ধান মেলেনি। পরে আজ স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়।এদিকে এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি। স্থানীয়রা বলছেন, নদীর তীব্র স্রোত ও অসচেতনতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন , গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

বিষয় : নিখোঁজ কিশোরী মধুমতী নদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলের মধুমতী নদীতে গোসলে নেমে নিখোঁজের ২ দিন পর বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর সীমা খানম (১৪) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার ইছাখালী চর এলাকা থেকে স্থানীয়রা তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে।নিহত সীমা খানম লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে দীর্ঘদিন ধরে নানির বাড়ি ঘাঘা গ্রামে থাকতো।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে নানির সঙ্গে বাড়ির পাশে মধুমতী নদীতে গোসল করতে নামে সীমা। এ সময় নদীর প্রবল স্রোতে সে তলিয়ে যায়।

আরও  পড়ুন , কক্সবাজারে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর মরদেহ

ঘটনার পর স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও খুলনা থেকে আসা ডুবুরি দল টানা অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।দুই দিনের অনুসন্ধানের পর আজ সকালে স্থানীয়রা নদীর ইছাখালী চর এলাকায় মরদেহ দেখতে পায়।ফায়ার সার্ভিস জানিয়েছে, সব ধরনের চেষ্টা চালানোর পরও নিখোঁজ কিশোরীর সন্ধান মেলেনি। পরে আজ স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়।এদিকে এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি। স্থানীয়রা বলছেন, নদীর তীব্র স্রোত ও অসচেতনতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন , গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত