গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ মোট ১৩ জন আহত হয়েছেন।রবিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় মান্নান খান ও কামরুল খান পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।আহতদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), তার মা সাবেক মহিলা ইউপি সদস্য হাসিনা বেগম (৫৫) এবং সোহাগ খানসহ মোট ১৩ জন।
আরও পড়ুন , কচুয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাকিব হত্যা মামলার রহস্য উদঘাটন, দুই কিশোর গ্রেফতার
আহত ছাব্বির হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়।তিনি আরও দাবি করেন, প্রায় ৯ মাস আগে পাওনা টাকা চাইলে হুমকি দেওয়া হয় এবং পরে থানায় মামলা করা হয়েছিল।অন্যপক্ষের কেউ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, আহত সবাইকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
আরও পড়ুন , ক্ষতিকর রঙ ও নোংরা পরিবেশে খাবার, মাগুরায় দুই বিরিয়ানি দোকানে অভিযান

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন