দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১০ মে ২০২৬

আইনের দুর্বল প্রয়োগেই জনঅসন্তোষ বাড়ছে: ডা. শফিকুর রহমান

আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকেই জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুন, সীমান্তে রক্তপাত বন্ধ হোক’ দিল্লিকে কড়া বার্তা রিজভীর

ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, নওগাঁ, চট্টগ্রাম ও গাজীপুরে সাম্প্রতিক সময়ে একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনাও তুলে ধরেন তিনি। তিনি প্রশ্ন রাখেন, এসব ঘটনা কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ?

আরও পড়ুন, উপজেলা ও পৌরসভা নির্বাচনে মাঠে নামছে এনসিপি, প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা

জামায়াত আমির আরও বলেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, জনগণের আস্থা অর্জন না করতে পারলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে। তিনি মনে করেন, যথাযথ উদ্যোগ ও সদিচ্ছার মাধ্যমে এসব সামাজিক সমস্যা কার্যকরভাবে সমাধান করা সম্ভব।

বিষয় : আইন ডা. শফিকুর রহমান বহিঃপ্রকাশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

আইনের দুর্বল প্রয়োগেই জনঅসন্তোষ বাড়ছে: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকেই জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুন, সীমান্তে রক্তপাত বন্ধ হোক’ দিল্লিকে কড়া বার্তা রিজভীর

ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, নওগাঁ, চট্টগ্রাম ও গাজীপুরে সাম্প্রতিক সময়ে একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনাও তুলে ধরেন তিনি। তিনি প্রশ্ন রাখেন, এসব ঘটনা কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ?

আরও পড়ুন, উপজেলা ও পৌরসভা নির্বাচনে মাঠে নামছে এনসিপি, প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা

জামায়াত আমির আরও বলেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, জনগণের আস্থা অর্জন না করতে পারলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে। তিনি মনে করেন, যথাযথ উদ্যোগ ও সদিচ্ছার মাধ্যমে এসব সামাজিক সমস্যা কার্যকরভাবে সমাধান করা সম্ভব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত