দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১০ মে ২০২৬

উপজেলা ও পৌরসভা নির্বাচনে মাঠে নামছে এনসিপি, প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে মাঠে নামছে এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রবিবার রাজধানীর বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটি আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম প্রকাশ করে।ঘোষিত তালিকা অনুযায়ী, ১০০ জন প্রার্থীর মধ্যে ৫০ জন উপজেলা চেয়ারম্যান পদে এবং বাকি ৫০ জন পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।প্রথম ধাপে উত্তরের বিভিন্ন জেলায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে হাবিবুর রহমান হাবিব, বোদায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মাসুদ পারভেজ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও  পড়ুন , সীমান্তে রক্তপাত বন্ধ হোক’ দিল্লিকে কড়া বার্তা রিজভীর

ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলায়ও উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।এ ছাড়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও হোমনা এলাকায়ও এনসিপির প্রার্থীরা মাঠে থাকবেন বলে জানানো হয়।দলটির নেতারা জানিয়েছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে এবং জনগণের অংশগ্রহণ বাড়াতে তারা প্রতিটি অঞ্চলে যোগ্য ও স্থানীয়ভাবে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন স্থানীয় নির্বাচনকে ঘিরে এনসিপির এই প্রার্থী ঘোষণা রাজনৈতিক মাঠে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে।এদিকে ঘোষিত প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনী আলোচনাও শুরু হয়েছে বলে জানা গেছে।

বিষয় : নির্বাচন এনসিপি ১০০ প্রার্থী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

উপজেলা ও পৌরসভা নির্বাচনে মাঠে নামছে এনসিপি, প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রবিবার রাজধানীর বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটি আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম প্রকাশ করে।ঘোষিত তালিকা অনুযায়ী, ১০০ জন প্রার্থীর মধ্যে ৫০ জন উপজেলা চেয়ারম্যান পদে এবং বাকি ৫০ জন পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।প্রথম ধাপে উত্তরের বিভিন্ন জেলায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে হাবিবুর রহমান হাবিব, বোদায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মাসুদ পারভেজ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও  পড়ুন , সীমান্তে রক্তপাত বন্ধ হোক’ দিল্লিকে কড়া বার্তা রিজভীর

ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলায়ও উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।এ ছাড়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও হোমনা এলাকায়ও এনসিপির প্রার্থীরা মাঠে থাকবেন বলে জানানো হয়।দলটির নেতারা জানিয়েছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে এবং জনগণের অংশগ্রহণ বাড়াতে তারা প্রতিটি অঞ্চলে যোগ্য ও স্থানীয়ভাবে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন স্থানীয় নির্বাচনকে ঘিরে এনসিপির এই প্রার্থী ঘোষণা রাজনৈতিক মাঠে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে।এদিকে ঘোষিত প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনী আলোচনাও শুরু হয়েছে বলে জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত