দৈনিক সংবাদ দিগন্ত

অভিযোগে মুখ খুললেন শ্রাবন্তী

অভিযোগে মুখ খুললেন শ্রাবন্তী
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর টলিউডে শুরু হয়েছে রাজনৈতিক পালাবদলের প্রভাব। তৃণমূল কংগ্রেসের একাধিক তারকার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণার মধ্যেই এবার মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।তিনি ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক প্রচারণায় অংশ নিতে তার ওপর চাপ ছিল। যদিও সরাসরি কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি।শ্রাবন্তী জানান, তিনি একজন শিল্পী হিসেবেই নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, বরং একজন অভিনয়শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অঅরও পড়ুন , মা দিবসে আবেগঘন পোস্ট ফারিয়ার

তিনি বলেন, অনেক শিল্পীর ওপরই বিভিন্ন সময় চাপ থাকে। তাকে ছাড়াও আরও অনেকে প্রচারে গিয়েছিলেন, তবে তিনি নিজেকে কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হিসেবে দেখেন না।এর আগে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন এই অভিনেত্রী। তবে পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে তাকে খুব বেশি দেখা যায়নি।এবার ফের বিজেপিতে ফেরার প্রশ্নে শ্রাবন্তী স্পষ্ট জানিয়ে দেন, রাজনীতি তার জায়গা নয়। তিনি এখন পুরোপুরি অভিনয়ে মনোযোগ দিতে চান।টলিউড অভিনেত্রীর মতে, একজন শিল্পীকে রাজনীতির সঙ্গে মেলানো হলে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং ট্রোলিংয়ের শিকার হতে হয়।তিনি আরও বলেন, শিল্পীদের ওপর নানা ধরনের চাপ থাকে, যা বাইরে থেকে অনেক সময় বোঝা যায় না।

বিষয় : নির্বাচন বিধানসভা টলিউডে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অভিযোগে মুখ খুললেন শ্রাবন্তী

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর টলিউডে শুরু হয়েছে রাজনৈতিক পালাবদলের প্রভাব। তৃণমূল কংগ্রেসের একাধিক তারকার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণার মধ্যেই এবার মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।তিনি ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক প্রচারণায় অংশ নিতে তার ওপর চাপ ছিল। যদিও সরাসরি কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি।শ্রাবন্তী জানান, তিনি একজন শিল্পী হিসেবেই নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, বরং একজন অভিনয়শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অঅরও পড়ুন , মা দিবসে আবেগঘন পোস্ট ফারিয়ার

তিনি বলেন, অনেক শিল্পীর ওপরই বিভিন্ন সময় চাপ থাকে। তাকে ছাড়াও আরও অনেকে প্রচারে গিয়েছিলেন, তবে তিনি নিজেকে কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হিসেবে দেখেন না।এর আগে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন এই অভিনেত্রী। তবে পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে তাকে খুব বেশি দেখা যায়নি।এবার ফের বিজেপিতে ফেরার প্রশ্নে শ্রাবন্তী স্পষ্ট জানিয়ে দেন, রাজনীতি তার জায়গা নয়। তিনি এখন পুরোপুরি অভিনয়ে মনোযোগ দিতে চান।টলিউড অভিনেত্রীর মতে, একজন শিল্পীকে রাজনীতির সঙ্গে মেলানো হলে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং ট্রোলিংয়ের শিকার হতে হয়।তিনি আরও বলেন, শিল্পীদের ওপর নানা ধরনের চাপ থাকে, যা বাইরে থেকে অনেক সময় বোঝা যায় না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত