নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাবের অভিযানে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।শনিবার রাত ১০টার দিকে ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় র্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত ব্যক্তির নাম পলাশ হোসেন আকাশ (৩২)। তিনি ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন , সিগারেট জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পলাশ লুট হওয়া অস্ত্র গোপন স্থানে সরানোর চেষ্টা করছিলেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।তল্লাশিতে তার কাছ থেকে একটি শটগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে গ্রেফতার করা হয়।র্যাব-১১ জানিয়েছে, অস্ত্র ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন , ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দরে মসলার বাজারে স্বস্তির হাওয়া, কমেছে প্রায় সব পণ্যের দাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাবের অভিযানে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে
বিষয় : গ্রেফতার গণঅভ্যুত্থান র্যাব

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন