দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যাটারি চালিত ‘স্মার্ট কার’ দেখে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম তাঁর তৈরি এই স্মার্ট কার প্রদর্শন করেন। পরে তিনি নিজে প্রধানমন্ত্রীকে নিয়ে গাড়িটি চালিয়ে দেখান।এ টু আই স্মার্ট কার’ নামের এই ছোট বাহনটি বিশেষভাবে শারীরিকভাবে চ্যালেঞ্জড ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য তৈরি করা হয়েছে।সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্ভাবকের কাজের প্রশংসা করেন এবং কম খরচে আরও উন্নত প্রযুক্তির স্মার্ট কার তৈরির পরামর্শ দেন।তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
আরও পড়ুন , নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ পূর্ণ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: আইনমন্ত্রী
উদ্ভাবক ওয়াকিমুল ইসলাম জানান, একসময় তিনি চলাফেরায় সীমাবদ্ধ ছিলেন। সেই সমস্যা থেকেই নিজেই একটি যান তৈরির চিন্তা করেন, যার ফল এই স্মার্ট কার।ওয়াকিমুল ইসলাম বর্তমানে যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।তিনি জানান, সহযোগিতা পেলে এই প্রযুক্তিকে আরও উন্নত করে বয়স্ক ও সাধারণ মানুষদের জন্যও ব্যবহারযোগ্য করা সম্ভব।বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি–এর নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, এই স্মার্ট কার এক চার্জে প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন , লিশ সপ্তাহ শুরু কাল, ১০৭ জন পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক
বিষয় : তরুণী প্রশংসা স্মার্ট কার

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন