দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ পূর্ণ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

জুলাই সনদ বাস্তবায়নে নোট অব ডিসেন্ট হিসেবে যেসব বিষয়ে মতভেদ ছিল, সেগুলো বাদ দিয়ে পূর্ণ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মতামতই সংবিধান সংশোধন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রধান ভূমিকা রাখবে।শুক্রবার খুলনায় আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী আরও জানান, বিচার বিভাগকে স্বাধীন ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

আরও পড়ুন , পুলিশ সপ্তাহ শুরু কাল, ১০৭ জন পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

বিচারকদের ওপর কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, বিচারকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, যাতে জনগণ ন্যায়বিচার পায়।বিচার বিভাগের অতীত অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে কিছু ব্যক্তির কারণে বিচার ব্যবস্থায় প্রশ্ন উঠেছিল, যা সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।সরকার এখন এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা হবে স্বচ্ছ, স্বাধীন এবং জনআস্থাভিত্তিক।

আরও  পড়ুন , যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যার শিকার বৃষ্টি, মরদেহ ফিরল ঢাকায়

বিষয় : প্রতিজ্ঞাবদ্ধ জুলাই সনদ জুলাই সনদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ পূর্ণ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

জুলাই সনদ বাস্তবায়নে নোট অব ডিসেন্ট হিসেবে যেসব বিষয়ে মতভেদ ছিল, সেগুলো বাদ দিয়ে পূর্ণ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মতামতই সংবিধান সংশোধন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রধান ভূমিকা রাখবে।শুক্রবার খুলনায় আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী আরও জানান, বিচার বিভাগকে স্বাধীন ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

আরও পড়ুন , পুলিশ সপ্তাহ শুরু কাল, ১০৭ জন পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

বিচারকদের ওপর কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, বিচারকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, যাতে জনগণ ন্যায়বিচার পায়।বিচার বিভাগের অতীত অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে কিছু ব্যক্তির কারণে বিচার ব্যবস্থায় প্রশ্ন উঠেছিল, যা সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।সরকার এখন এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা হবে স্বচ্ছ, স্বাধীন এবং জনআস্থাভিত্তিক।

আরও  পড়ুন , যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যার শিকার বৃষ্টি, মরদেহ ফিরল ঢাকায়

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত