দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

পুলিশ সপ্তাহ শুরু কাল, ১০৭ জন পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে দেওয়া হবে বিপিএম ও পিপিএম পদক।রবিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক বিতরণ করবেন।সাহসিকতা, বীরত্বপূর্ণ ভূমিকা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আরও  পড়ুন , যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যার শিকার বৃষ্টি, মরদেহ ফিরল ঢাকায়

পুলিশ সপ্তাহ শুরুর আগেই পদকপ্রাপ্তদের রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি চিঠিতে ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষর করেছেন।এবারের তালিকায় মোট ১০৭ জনের নাম, পদবি ও ঠিকানা অন্তর্ভুক্ত রয়েছে।গত কয়েক বছরে পুলিশ পদক প্রাপ্তির সংখ্যায় ওঠানামা দেখা গেছে। ২০২৪ সালে সর্বোচ্চ ৪০০ জন, ২০২৩ সালে ১১৭ জন এবং তার আগের বছর ২৩০ জনকে পদক দেওয়া হয়েছিল।পরিবর্তিত রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির মধ্যেও এবারের পুলিশ সপ্তাহ সীমিত আকারে হলেও আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন . স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিষয় : পদক পুলিশ সপ্তাহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

পুলিশ সপ্তাহ শুরু কাল, ১০৭ জন পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে দেওয়া হবে বিপিএম ও পিপিএম পদক।রবিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক বিতরণ করবেন।সাহসিকতা, বীরত্বপূর্ণ ভূমিকা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আরও  পড়ুন , যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যার শিকার বৃষ্টি, মরদেহ ফিরল ঢাকায়

পুলিশ সপ্তাহ শুরুর আগেই পদকপ্রাপ্তদের রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি চিঠিতে ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষর করেছেন।এবারের তালিকায় মোট ১০৭ জনের নাম, পদবি ও ঠিকানা অন্তর্ভুক্ত রয়েছে।গত কয়েক বছরে পুলিশ পদক প্রাপ্তির সংখ্যায় ওঠানামা দেখা গেছে। ২০২৪ সালে সর্বোচ্চ ৪০০ জন, ২০২৩ সালে ১১৭ জন এবং তার আগের বছর ২৩০ জনকে পদক দেওয়া হয়েছিল।পরিবর্তিত রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির মধ্যেও এবারের পুলিশ সপ্তাহ সীমিত আকারে হলেও আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন . স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত