পুলিশ সপ্তাহ-২০২৬ চার দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে শুরুতেই এসেছে বড় ধরনের পরিবর্তন। এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান স্থগিত করা হয়েছে।চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরিতে ১০৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে বিতর্কিত নাম এবং বিগত সরকারের সময় সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার নাম তালিকায় ওঠে আসায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের নীতিনির্ধারণ পর্যায়ের নজরে আসার পর পদকের জন্য প্রয়োজনীয় সরকারি অর্ডার (জিও) জারি হয়নি। ফলে এ বছর পুলিশ সপ্তাহের শুরুতেই পদক ঘোষণা স্থগিত থাকে, যা একটি নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন , টানা বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস, আরও ৫ দিন ঝরতে পারে বৃষ্টিপুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি এখন যাচাই–বাছাই পর্যায়ে রয়েছে। তালিকা পুনর্মূল্যায়নের পর কিছু নাম বাদ পড়তে পারে, আবার নতুন নামও যুক্ত হতে পারে।অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতি বর্তমানে দেশের বাইরে থাকায় জিও জারি করা সম্ভব হয়নি। পাশাপাশি আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।সাধারণত সাহসিকতা, দক্ষতা ও সেবার স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের এই পদক প্রদান করা হয়। কিন্তু এবার পদক তালিকা ঘিরে রাজনৈতিক প্রভাব ও তদবিরের অভিযোগ উঠেছে, যা নিয়ে পুলিশের অভ্যন্তরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।অনেক মাঠপর্যায়ের পুলিশ সদস্য অভিযোগ করেছেন, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তারা পদকের জন্য বিবেচিত হননি।এদিকে পুলিশ সপ্তাহ শুরু হলেও পদক স্থগিত থাকায় বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।আর পড়ুন, “আইন-শৃঙ্খলা উন্নয়নই সরকারের বড় চ্যালেঞ্জ” : প্রধানমন্ত্রী