দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ০১ মে ২০২৬

১০৭ পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রীয় পদক

১০৭ পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রীয় পদক
১০৭ পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রীয় পদক

পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে এবার দেশের ১০৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদক প্রদান করা হচ্ছে। আগামী ১০ মে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠানে এ পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

পুলিশ বাহিনীর সর্বোচ্চ স্বীকৃতি হলো বাংলাদেশ পুলিশ পদক বা বিপিএম এবং এর পরের ধাপে রয়েছে প্রেসিডেন্ট পুলিশ পদক বা পিপিএম। সাহসিকতা, পেশাগত দক্ষতা ও জনসেবায় অবদানের ভিত্তিতে প্রতিবছর এসব পদক প্রদান করা হয়।

আরও পড়ুন, মে দিবসে শ্রমিকদের অধিকার ও উন্নয়নের অঙ্গীকার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

এবারের তালিকায় বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদর দপ্তর, ডিএমপি, সিআইডি, র‌্যাব, পিবিআইসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা।

আরও পড়ুন, এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী

চলতি বছরের পুলিশ সপ্তাহকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে। ২ মে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পদকপ্রাপ্তদের নিয়ে মহড়া অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, এটি শুধু স্বীকৃতি নয়, বরং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অবদানকে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজন।

বিষয় : প্রেসিডেন্ট পুলিশ সদস্য পদক পুলিশ সপ্তাহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

১০৭ পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রীয় পদক

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে এবার দেশের ১০৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদক প্রদান করা হচ্ছে। আগামী ১০ মে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠানে এ পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

পুলিশ বাহিনীর সর্বোচ্চ স্বীকৃতি হলো বাংলাদেশ পুলিশ পদক বা বিপিএম এবং এর পরের ধাপে রয়েছে প্রেসিডেন্ট পুলিশ পদক বা পিপিএম। সাহসিকতা, পেশাগত দক্ষতা ও জনসেবায় অবদানের ভিত্তিতে প্রতিবছর এসব পদক প্রদান করা হয়।

আরও পড়ুন, মে দিবসে শ্রমিকদের অধিকার ও উন্নয়নের অঙ্গীকার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

এবারের তালিকায় বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদর দপ্তর, ডিএমপি, সিআইডি, র‌্যাব, পিবিআইসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা।

আরও পড়ুন, এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী

চলতি বছরের পুলিশ সপ্তাহকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে। ২ মে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পদকপ্রাপ্তদের নিয়ে মহড়া অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, এটি শুধু স্বীকৃতি নয়, বরং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অবদানকে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত