দৈনিক সংবাদ দিগন্ত

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার সকাল পৌনে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলোআপ স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।

আরও  পড়ুন , শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্যে আবারও টার্গেট কিলিং

এই সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সঙ্গে রয়েছেন।রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ পররাষ্ট্র ও অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয় সিঙ্গাপুরে। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

আরও  পড়ুন , চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বিষয় : যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা পরামর্শ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার সকাল পৌনে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলোআপ স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।

আরও  পড়ুন , শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্যে আবারও টার্গেট কিলিং

এই সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সঙ্গে রয়েছেন।রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ পররাষ্ট্র ও অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয় সিঙ্গাপুরে। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

আরও  পড়ুন , চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x