দৈনিক সংবাদ দিগন্ত

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার সকাল পৌনে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলোআপ স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।আরও  পড়ুন , শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্যে আবারও টার্গেট কিলিংএই সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সঙ্গে রয়েছেন।রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ পররাষ্ট্র ও অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয় সিঙ্গাপুরে। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।আরও  পড়ুন , চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন