দৈনিক সংবাদ দিগন্ত

বিয়ের আগে ৬টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা

বিয়ে কিংবা সন্তান নেওয়ার পরিকল্পনার আগে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হলে অনেক জটিল রোগ আগেই শনাক্ত করা সম্ভব এবং পরিবারের মধ্যে সংক্রমণও প্রতিরোধ করা যায়। বিশেষজ্ঞদের মতে, অনেক রোগ বাইরে থেকে বোঝা যায় না, তবে সময়মতো পরীক্ষা করলে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব। যুক্তরাজ্যের কেমব্রিজের চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা বিয়ের আগে করা উচিত এমন ৬টি গুরুত্বপূর্ণ পরীক্ষার বিষয়ে পরামর্শ দিয়েছেন।

প্রথমটি হলো থ্যালাসেমিয়া পরীক্ষা। এটি একটি বংশগত রক্তরোগ, যা বাহক বাবা-মা দুজনের কাছ থেকে শিশুর মধ্যে মারাত্মক আকারে দেখা দিতে পারে। অনেক সময় বাবা-মা নিজেরাই জানেন না যে তারা বাহক।

দ্বিতীয়ত, হেপাটাইটিস বি পরীক্ষা। এটি একটি ভাইরাসজনিত রোগ, যা লিভারে মারাত্মক ক্ষতি করতে পারে এবং অজান্তেই স্বামী-স্ত্রীর মধ্যে ছড়াতে পারে।

আরও পড়ুন, ফেলে না দিয়ে ব্যবহার করুন ডিমের পানি

তৃতীয়ত, হেপাটাইটিস সি পরীক্ষা। এটি সাধারণত রক্তের মাধ্যমে ছড়ায় এবং দীর্ঘ সময় কোনো লক্ষণ ছাড়াই লিভার ক্ষতিগ্রস্ত করতে পারে।

চতুর্থত, এইচআইভি পরীক্ষা। এটি সংক্রমিত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক, রক্ত বা মা থেকে শিশুর মাধ্যমে ছড়াতে পারে। তবে আধুনিক চিকিৎসায় এটি নিয়ন্ত্রণযোগ্য।

পঞ্চমত, যৌনবাহিত রোগ বা এসটিআই পরীক্ষা। এর মধ্যে সিফিলিস, গনোরিয়া, ক্লামিডিয়া ও ট্রাইকোমোনিয়াসিস উল্লেখযোগ্য, যা অনেক সময় উপসর্গ ছাড়াই শরীরে থেকে যায় এবং বন্ধ্যাত্বসহ জটিলতা সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন, গরমে শরীরের যে সংকেতগুলো উপেক্ষা করা বিপজ্জনক

ষষ্ঠত, রক্তের গ্রুপ পরীক্ষা। এটি বাধ্যতামূলক না হলেও জরুরি পরিস্থিতি বা গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়লেও চিকিৎসা ও সঠিক ব্যবস্থার মাধ্যমে সুস্থ জীবনযাপন এবং সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। তাই বিয়ের আগে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিষয় : বিয়ে স্বাস্থ্য পরীক্ষা ডা. তাসনিম জারা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিয়ের আগে ৬টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

বিয়ে কিংবা সন্তান নেওয়ার পরিকল্পনার আগে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হলে অনেক জটিল রোগ আগেই শনাক্ত করা সম্ভব এবং পরিবারের মধ্যে সংক্রমণও প্রতিরোধ করা যায়। বিশেষজ্ঞদের মতে, অনেক রোগ বাইরে থেকে বোঝা যায় না, তবে সময়মতো পরীক্ষা করলে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব। যুক্তরাজ্যের কেমব্রিজের চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা বিয়ের আগে করা উচিত এমন ৬টি গুরুত্বপূর্ণ পরীক্ষার বিষয়ে পরামর্শ দিয়েছেন।

প্রথমটি হলো থ্যালাসেমিয়া পরীক্ষা। এটি একটি বংশগত রক্তরোগ, যা বাহক বাবা-মা দুজনের কাছ থেকে শিশুর মধ্যে মারাত্মক আকারে দেখা দিতে পারে। অনেক সময় বাবা-মা নিজেরাই জানেন না যে তারা বাহক।

দ্বিতীয়ত, হেপাটাইটিস বি পরীক্ষা। এটি একটি ভাইরাসজনিত রোগ, যা লিভারে মারাত্মক ক্ষতি করতে পারে এবং অজান্তেই স্বামী-স্ত্রীর মধ্যে ছড়াতে পারে।

আরও পড়ুন, ফেলে না দিয়ে ব্যবহার করুন ডিমের পানি

তৃতীয়ত, হেপাটাইটিস সি পরীক্ষা। এটি সাধারণত রক্তের মাধ্যমে ছড়ায় এবং দীর্ঘ সময় কোনো লক্ষণ ছাড়াই লিভার ক্ষতিগ্রস্ত করতে পারে।

চতুর্থত, এইচআইভি পরীক্ষা। এটি সংক্রমিত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক, রক্ত বা মা থেকে শিশুর মাধ্যমে ছড়াতে পারে। তবে আধুনিক চিকিৎসায় এটি নিয়ন্ত্রণযোগ্য।

পঞ্চমত, যৌনবাহিত রোগ বা এসটিআই পরীক্ষা। এর মধ্যে সিফিলিস, গনোরিয়া, ক্লামিডিয়া ও ট্রাইকোমোনিয়াসিস উল্লেখযোগ্য, যা অনেক সময় উপসর্গ ছাড়াই শরীরে থেকে যায় এবং বন্ধ্যাত্বসহ জটিলতা সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন, গরমে শরীরের যে সংকেতগুলো উপেক্ষা করা বিপজ্জনক

ষষ্ঠত, রক্তের গ্রুপ পরীক্ষা। এটি বাধ্যতামূলক না হলেও জরুরি পরিস্থিতি বা গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়লেও চিকিৎসা ও সঠিক ব্যবস্থার মাধ্যমে সুস্থ জীবনযাপন এবং সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। তাই বিয়ের আগে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত