দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ মার্চ ২০২৬

হজের আগে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা বাধ্যতামূলক নির্দেশনা

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।এতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ২০২৬ সনের হজে গমনের লক্ষে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা সে দেশের নির্ভরযোগ্য হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার থেকে এ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা  (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) গ্রহণ করবেন।

স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ এবং সংযুক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে সেগুলো স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল (diseasecontrol@director.dghs.gov.bd অথবা drshipon33@gmail.com) এবং সংশ্লিষ্ট এজেন্সি বরাবর আগামী ৬ মার্চের মধ্যে আবশ্যিকভাবে পাঠাতে হবে।

আরো পড়ুন , স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এরপর সংশ্লিষ্ট এজেন্সি তার নিজস্ব প্যাডে একটি অঙ্গীকারনামা স্বাক্ষর করে তাতে সংশ্লিষ্ট লিড এজেন্সির প্রতিস্বাক্ষর গ্রহণ করে প্রবাসী হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ প্রিন্ট করে আগামী ৮ মার্চের মধ্যে সরাসরি পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর বরাবর দাখিল করবেন।

অপরদিকে, সরকারি মাধ্যমের নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা সে দেশের নির্ভরযোগ্য হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার থেকে এ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) গ্রহণ করবেন। ওই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ এবং সংযুক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে সেগুলো স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল (diseasecontrol@director.dghs.gov.bd অথবা drshipon33@gmail.com) এবং এ মন্ত্রণালয়ের ই-মেইল (hajj_secl@mora.gov.bd) বরাবর দাখিল করবেন।

বিষয় : নির্দেশনা হজযাত্রী স্বাস্থ্য পরীক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হজের আগে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা বাধ্যতামূলক নির্দেশনা

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।এতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ২০২৬ সনের হজে গমনের লক্ষে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা সে দেশের নির্ভরযোগ্য হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার থেকে এ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা  (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) গ্রহণ করবেন।

স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ এবং সংযুক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে সেগুলো স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল (diseasecontrol@director.dghs.gov.bd অথবা drshipon33@gmail.com) এবং সংশ্লিষ্ট এজেন্সি বরাবর আগামী ৬ মার্চের মধ্যে আবশ্যিকভাবে পাঠাতে হবে।

আরো পড়ুন , স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এরপর সংশ্লিষ্ট এজেন্সি তার নিজস্ব প্যাডে একটি অঙ্গীকারনামা স্বাক্ষর করে তাতে সংশ্লিষ্ট লিড এজেন্সির প্রতিস্বাক্ষর গ্রহণ করে প্রবাসী হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ প্রিন্ট করে আগামী ৮ মার্চের মধ্যে সরাসরি পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর বরাবর দাখিল করবেন।

অপরদিকে, সরকারি মাধ্যমের নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা সে দেশের নির্ভরযোগ্য হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার থেকে এ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) গ্রহণ করবেন। ওই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ এবং সংযুক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে সেগুলো স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল (diseasecontrol@director.dghs.gov.bd অথবা drshipon33@gmail.com) এবং এ মন্ত্রণালয়ের ই-মেইল (hajj_secl@mora.gov.bd) বরাবর দাখিল করবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত