দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিরোধী দল সরকারের সমালোচনা করতেই পারে, তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে বিএনপি। এ সময় বহু মানুষ জীবন দিয়েছেন। তাই গণতন্ত্রের মূল চর্চা হচ্ছে— সরকার কাজ করবে, আর বিরোধী দল তার সমালোচনা করবে।

আরও পড়ুন , চট্টগ্রামে এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক ব্যক্তি

তিনি বলেন, সরকারের ভুল থাকলে তা তুলে ধরলে রাষ্ট্র আরও কার্যকর হয়। তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যাচার করা হলে সেটি ষড়যন্ত্রের শামিল।রিজভী আরও বলেন, জনগণই হচ্ছে চূড়ান্ত বিচারক। আগামী নির্বাচনে জনগণই মূল্যায়ন করবে সরকার কতটা সফল হয়েছে।শনিবার অনুষ্ঠিতব্য বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন।

বিষয় : শক্তিশালী রাজনৈতিক_বার্তা গঠনমূলক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে : রিজভী

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

বিরোধী দল সরকারের সমালোচনা করতেই পারে, তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে বিএনপি। এ সময় বহু মানুষ জীবন দিয়েছেন। তাই গণতন্ত্রের মূল চর্চা হচ্ছে— সরকার কাজ করবে, আর বিরোধী দল তার সমালোচনা করবে।

আরও পড়ুন , চট্টগ্রামে এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক ব্যক্তি

তিনি বলেন, সরকারের ভুল থাকলে তা তুলে ধরলে রাষ্ট্র আরও কার্যকর হয়। তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যাচার করা হলে সেটি ষড়যন্ত্রের শামিল।রিজভী আরও বলেন, জনগণই হচ্ছে চূড়ান্ত বিচারক। আগামী নির্বাচনে জনগণই মূল্যায়ন করবে সরকার কতটা সফল হয়েছে।শনিবার অনুষ্ঠিতব্য বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত