দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মাদ্রাসার ১১ বছরের ছাত্রী ধর্ষণের অভিযোগ, আদালতে শিক্ষকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ছাত্রী ধর্ষণের অভিযোগ আদালতে শিক্ষকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নেত্রকোনার মদন উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহসিনা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার নথি অনুযায়ী, নেত্রকোনার মদন উপজেলার ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ভুক্তভোগীর পরিবার গত ২৩ এপ্রিল অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করে।

আরও পড়ুন , কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

বুধবার ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।অভিযুক্ত আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি স্থানীয় হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক ছিলেন।আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর নুরুল কবীর রুবেল। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট টিপু সুলতান ডায়মন্ড।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে। এদিকে স্থানীয়দের দাবি, এমন ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিষয় : শিক্ষক ধর্ষণ ছাত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

মাদ্রাসার ১১ বছরের ছাত্রী ধর্ষণের অভিযোগ, আদালতে শিক্ষকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

নেত্রকোনার মদন উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহসিনা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার নথি অনুযায়ী, নেত্রকোনার মদন উপজেলার ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ভুক্তভোগীর পরিবার গত ২৩ এপ্রিল অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করে।

আরও পড়ুন , কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

বুধবার ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।অভিযুক্ত আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি স্থানীয় হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক ছিলেন।আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর নুরুল কবীর রুবেল। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট টিপু সুলতান ডায়মন্ড।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে। এদিকে স্থানীয়দের দাবি, এমন ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত