কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর-লোহাজুরী সড়কের পাশে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেল ৩টার দিকে স্থানীয় কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।
আরও পড়ুন, নারী ব্যবহার করে ব্ল্যাকমেইল: নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ জন আটক
অনুষ্ঠানে বক্তারা জানান, সত্তরের দশকের শেষভাগে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে খালটি খনন করা হয়। সে সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরাসরি উপস্থিতিতে এর খনন কাজ সম্পন্ন হয়েছিল। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে পড়ায় স্থানীয় কৃষকরা সেচ সংকটে ভুগছিলেন।
আরও পড়ুন, জাল সনদে চাকরি: মিঠাপুকুরে শিক্ষিকার ইনডেক্স বাতিল, ১৮ বছরের বেতন ফেরতের নির্দেশ
পুনঃখনন কাজ সম্পন্ন হলে কয়েকশ হেক্টর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার কৃষকদের আর্থিকভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন এবং কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে স্থানীয় কৃষকরা খাল পুনঃখননের উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত কাজ শেষ করার আহ্বান জানান, যাতে আসন্ন মৌসুমেই এর সুফল পাওয়া যায়।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন