রাজধানীর সড়কে এক মানবিক ঘটনার জন্ম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে নিজের গাড়িবহর থামিয়ে একটি অ্যাম্বুলেন্সকে পার হওয়ার সুযোগ করে দেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার কিছু আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ান বাজার এফডিসি মোড়ের দিকে যাচ্ছিল।এ সময় একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে জরুরি ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গাড়িবহরের কারণে সেটি আটকে পড়ে।
আর ও পড়ুন , মোবাইলের সর্বনাশের ফাঁদ: অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে নিম্নআয়ের মানুষ
পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন অ্যাম্বুলেন্সটিকে পথ করে দিতে।নির্দেশ পাওয়ার পর দ্রুত গাড়িবহর সাইডে নেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সটি নির্বিঘ্নে গন্তব্যের দিকে চলে যেতে সক্ষম হয়।এই ঘটনাকে মানবিক ও দায়িত্বশীল আচরণের উদাহরণ হিসেবে দেখছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, সড়কে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেওয়া শুধু মানবিক দায়িত্বই নয়, এটি আইনি ও নৈতিক বাধ্যবাধকতাও।
আরও পড়ুন , সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
বিষয় : অ্যাম্বুলেন্স সড়ক তারেক রহমান

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন