দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ০৬ মে ২০২৬

রায়পুরে সাংবাদিক ও প্রশাসনের নামে মিথ্যা তথ্য প্রচার, সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ ,থানায় জিডি

সাংবাদিক ও প্রশাসনের নামে মিথ্যা তথ্য প্রচার

লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “বাংলা নিউ” নামক একটি আইডি’র মাধ্যমে সাংবাদিক ও লেখক মো: শাহ পরান এর নাম ও ছবি ব্যবহার করে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য প্রচার করায়, রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক মো: শাহ পরান।এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, "বাংলা নিউ" নামক ফেসবুক আইডি থেকে একাধিক সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে অশালিন ও কুরুচিপূর্ণ  ভাষা প্রয়োগের মাধ্যমে মানহানিকর বক্তব্য  প্রদান করে আসছে। এছাড়াও সম্প্রতি  দৈনিক বাংলাবাজার পত্রিকা ও চ্যানেল ২১ এর রায়পুর উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি নুরুল আমিন দুলাল, দেশ যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ, সোহেল, তানবির, জয়নাল সহ আরো অন্তত ১৫ থেকে ২০ জন সংবাদিকের ছবি ব্যবহার করে আপত্তিকর বক্তব্য প্রদান করে আসছে। এমনকি সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক এর ছবিও ব্যবহার করেও অশালিন বক্তব্য দিয়েছে "বাংলা নিউ"নামক আইডিটি।

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সাংবাদিক মো:শাহ পরান তার সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন মিথ্যা তথ্য প্রচারের ফলে তার পেশাগত কাজে প্রভাব পড়াসহ প্রতিনিয়ত বিব্রতকর অবস্থার সম্মুখীন  হচ্ছেন। মো:শাহ পরান বাংলাদেশ ক্রাইম ২৪ ও শাহারা টেলিভিশনে রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন । সাধারণ ডায়েরীর বিষয়ে সরাসারি কথা হলে তিনি জানান , আমি ও আমার সহকর্মীদের বিরুদ্ধে এমন মানহানিকর বক্তব্য সত্যিই বিব্রতকর। এ ধরনের ভুয়া আইডি’র বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থা গ্রহন না করলে ভবিষ্যতে সামজিকভাবে এর রিরূপ প্রভাব পড়বে।এদিকে রায়পুর সাংবাদিক মহল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে - এই ফেইক আইডিটি মালিককে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে রায়পুর থানার আফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়ার সাথে কথা হলে তিনি জানান, "বাংলা নিউ" নামক ফেসবুক আইডি থেকে অপপ্রচাররের বিষয়ে সাংবাদিক মো: শাহ পরান ১টি অনলাইন ডায়েরী করেছেন ইতিমধ্যে সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন নেত্রকোণায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বিষয় : সাংবাদিক মিথ্যা তথ্য থানায় জিডি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

রায়পুরে সাংবাদিক ও প্রশাসনের নামে মিথ্যা তথ্য প্রচার, সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ ,থানায় জিডি

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “বাংলা নিউ” নামক একটি আইডি’র মাধ্যমে সাংবাদিক ও লেখক মো: শাহ পরান এর নাম ও ছবি ব্যবহার করে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য প্রচার করায়, রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক মো: শাহ পরান।এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, "বাংলা নিউ" নামক ফেসবুক আইডি থেকে একাধিক সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে অশালিন ও কুরুচিপূর্ণ  ভাষা প্রয়োগের মাধ্যমে মানহানিকর বক্তব্য  প্রদান করে আসছে। এছাড়াও সম্প্রতি  দৈনিক বাংলাবাজার পত্রিকা ও চ্যানেল ২১ এর রায়পুর উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি নুরুল আমিন দুলাল, দেশ যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ, সোহেল, তানবির, জয়নাল সহ আরো অন্তত ১৫ থেকে ২০ জন সংবাদিকের ছবি ব্যবহার করে আপত্তিকর বক্তব্য প্রদান করে আসছে। এমনকি সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক এর ছবিও ব্যবহার করেও অশালিন বক্তব্য দিয়েছে "বাংলা নিউ"নামক আইডিটি।

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সাংবাদিক মো:শাহ পরান তার সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন মিথ্যা তথ্য প্রচারের ফলে তার পেশাগত কাজে প্রভাব পড়াসহ প্রতিনিয়ত বিব্রতকর অবস্থার সম্মুখীন  হচ্ছেন। মো:শাহ পরান বাংলাদেশ ক্রাইম ২৪ ও শাহারা টেলিভিশনে রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন । সাধারণ ডায়েরীর বিষয়ে সরাসারি কথা হলে তিনি জানান , আমি ও আমার সহকর্মীদের বিরুদ্ধে এমন মানহানিকর বক্তব্য সত্যিই বিব্রতকর। এ ধরনের ভুয়া আইডি’র বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থা গ্রহন না করলে ভবিষ্যতে সামজিকভাবে এর রিরূপ প্রভাব পড়বে।এদিকে রায়পুর সাংবাদিক মহল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে - এই ফেইক আইডিটি মালিককে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে রায়পুর থানার আফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়ার সাথে কথা হলে তিনি জানান, "বাংলা নিউ" নামক ফেসবুক আইডি থেকে অপপ্রচাররের বিষয়ে সাংবাদিক মো: শাহ পরান ১টি অনলাইন ডায়েরী করেছেন ইতিমধ্যে সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন নেত্রকোণায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত