দেশের পাঁচ জেলায় আজ দুপুরের মধ্যেই ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ইতোমধ্যে সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়াবিদদের মতে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আর ও পড়ুন , পুলিশে বড় রদবদল, ১২ জেলায় নতুন এসপি
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আবহাওয়ায় নৌযান চলাচলে ঝুঁকি বেড়ে যায়। তাই যাত্রী ও নৌযান সংশ্লিষ্টদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।এদিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে খোলা স্থানে অবস্থানরত মানুষদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
বিষয় : সতর্কসংকেত বজ্রবৃষ্টি নদীবন্দর

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন