দৈনিক সংবাদ দিগন্ত

পুলিশে বড় রদবদল, ১২ জেলায় নতুন এসপি

পুলিশে বড় রদবদল, ১২ জেলায় নতুন এসপি
পুলিশে বড় রদবদল, ১২ জেলায় নতুন এসপি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়ের এসপি রবিউল ইসলামকে নৌ পুলিশে এবং মুক্তাগাছা এপিবিএন-২-এর এসপি মিজানুর রহমানকে পঞ্চগড়ে পদায়ন করা হয়েছে। বান্দরবানের এসপি আবদুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর ঢাকার এসপি ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন, সমন্বিত উদ্যোগেই নিরাপত্তা ও উন্নয়ন: প্রতিরক্ষা উপদেষ্টা

জয়পুরহাটের এসপি মিনা মাহমুদাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। একইভাবে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি শাহনাজ বেগমকে জয়পুরহাটে এবং পাবনার এসপি আনোয়ার জাহিদকে এসবিতে বদলি করা হয়েছে। এসবির আরেক কর্মকর্তা ছুফি উল্লাহকে পাবনার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং শিল্পাঞ্চলের এসপি ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীর এসপি করা হয়েছে।

আরও পড়ুন, সড়ক মেরামতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের এসপি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সাতক্ষীরার এসপি আরেফিন জুয়েলকে এপিবিএনে, সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরায় এবং চাঁদপুরের এসপি রবিউল হাসানকে ডিএমপিতে বদলি করা হয়েছে। ঝালকাঠির এসপি মিজানুর রহমানকে চাঁদপুরে, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠিতে এবং মৌলভীবাজারের এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন, ‘বালিশ কাণ্ড’ দুর্নীতির রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে

অন্যদিকে, আরএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারে, চট্টগ্রামের এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফেনীর এসপি শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতেই এই রদবদল আনা হয়েছে।

বিষয় : প্রজ্ঞাপন পুলিশ এসপি রদবদল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

পুলিশে বড় রদবদল, ১২ জেলায় নতুন এসপি

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত