দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসে উঠলেন বঞ্চিত নেতাকর্মীরা

বাসনে মাদকবিরোধী অভিযানের গ্রেপ্তার একাধিক

মাদ্রাসায় ছাত্র নির্যাতন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন আলোচিত মাসুদ আলম বিপিএম

ব্যক্তিস্বার্থে কালভার্ট বন্ধে ডুবছে ফসল, দিশেহারা পাকুন্দিয়ার কৃষক

পাঁচবিবিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নরসিংদী, একই দিনে তিন উপজেলার তিনজনের মরদেহ উদ্ধার

স্বনামধন্য সেলিম আচার ব্যান্ড নকল করে প্রতারণার অভিযোগে আদালতে মামলা, তবুও মিলছে না প্রতিকার

স্বনামধন্য সেলিম আচার ব্যান্ড নকল করে প্রতারণার অভিযোগে আদালতে মামলা,তবুও মিলছে না প্রতিকার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় জনপ্রিয় আচার উৎপাদনকারী প্রতিষ্ঠান সেলিম আচার” এর ব্র্যান্ড নকল করে ভেজাল পণ্য বাজারজাত, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানের মালিক মোঃ সেলিম মিয়া (৪২)। তবে মামলা দায়েরের পরও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মামলাটি চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর. মামলা নং- ১০২৫/২০২৪ (চান্দগাঁও) হিসেবে নথিভুক্ত হয়েছে। এতে ৬ জনকে নামীয় আসামি করা হয়েছে মোঃ মুরাদ মিয়া, মেহেদী হাসান, শাহেদ আলী, মামুন মিয়া, মাসুক মিয়া ও কাউসার। অভিযোগ অনুযায়ী, এদের অনেকেই হবিগঞ্জের আজমিরিগঞ্জের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রামের খাতুনগঞ্জের ওসমানিয়া গলিতে অবস্থান করে ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন করে আসছে।

আরও পড়ুন, আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাদীর অভিযোগ, ২০২০ সালে আসামিদের মধ্যে দুজন তার প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। কিন্তু তারা ধীরে ধীরে প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি ধরা পড়লে ২০২১ সালের ৩০ জুলাই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় প্রতিশোধমূলক কর্মকাণ্ড মোবাইলে হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও ব্যবসা বন্ধ করে দেওয়ার চাপ।

উক্ত মামলার অন্যতম গুরুতর অভিযোগ, আসামিরা সেলিম আচার” ব্র্যান্ডের নাম, প্যাকেজিং, লোগো, রং, এমনকি মালিকের কন্যার ছবিও হুবহু নকল করে নিম্নমানের ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। এসব পণ্য খাতুনগঞ্জসহ দেশের বিভিন্ন বাজারে ছড়িয়ে দিয়ে সাধারণ ভোক্তাদের প্রতারিত করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ডিলার নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমেও এই অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন, মহেশপুরে কোদালের কোপে গৃহবধুকে হত্যা

বাদীর ভাষ্য অনুযায়ী, আসামিরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যা, ব্যবসা বন্ধ ও প্রতিষ্ঠানে হামলার হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২ আগস্ট সন্ধ্যায় আসামিরা ৮-১০ জন সহযোগী নিয়ে চান্দগাঁওয়ের কারখানায় হামলা চালায়। তারা জোরপূর্বক প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করে এবং অস্বীকৃতি জানালে সেলিম মিয়াকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

এসময় কারখানার গ্লাস, লাইট ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়। এছাড়া একটি কাভার্ড ভ্যান ও ট্রাক ভাঙচুর করে আরও প্রায় ২৬ হাজার টাকার ক্ষতি এবং ক্যাশবক্স থেকে ৫০ হাজার ৫০০ টাকা লুট করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় আবারও প্রাণনাশ ও অগ্নিসংযোগের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন, মহেশপুরে দলিল লেখকদের উদ্যোগে উন্মুক্ত সবজি বাগান, অসহায়দের জন্য স্বস্তির ঠিকানা

বাদী জানান, আসামিদের রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন মামলা করতে পারেননি। আপোষের চেষ্টা ব্যর্থ হলে তিনি আদালতের আশ্রয় নেন। মামলায় দণ্ডবিধির ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৪৮২, ৪৮৩, ৪৮৬, ৪২৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন, যারা আদালতে সাক্ষ্য দিতে প্রস্তুত। সেলিম মিয়া বলেন, নকল ও নিম্নমানের পণ্য খাইয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা হচ্ছে। বিশেষ করে শিশুদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক।” তিনি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও আসামিদের গ্রেপ্তার দাবি করেন। একই সঙ্গে ভোক্তাদের আসল পণ্য যাচাই করে কেনার আহ্বান জানান তিনি, যাতে প্রতারণার শিকার না হন।

বিষয় : চট্টগ্রাম মামলা প্রতারণা সেলিম আচার ব্যান্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

স্বনামধন্য সেলিম আচার ব্যান্ড নকল করে প্রতারণার অভিযোগে আদালতে মামলা, তবুও মিলছে না প্রতিকার

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত