দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড়ের অভিযোগ, অপসারণ দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে ডাস্টবিন স্থাপন

গঙ্গাচড়ায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এমপি সাকিলা ফারজানার মতবিনিময়

কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মাদারগঞ্জে সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

লামায় পৌর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গুলিস্তান বাজারে মাদকবিরোধী র‍্যালি, লামা পুলিশের জিরো টলারেন্স ঘোষণা

লামা বন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’, তীব্র প্রতিবাদ

মহেশপুরে দলিল লেখকদের উদ্যোগে উন্মুক্ত সবজি বাগান, অসহায়দের জন্য স্বস্তির ঠিকানা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে উপজেলা দলিল লেখক সমিতি। উপজেলা দলিল লেখক ব্যারাক (সেরেস্তা) চত্বরে গড়ে তোলা হয়েছে একটি উন্মুক্ত সবজি বাগান। যেখান থেকে অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে সবজি সংগ্রহ করতে পারছেন। সবজির বাজারে ঊর্ধ্বগতির এই সময়ে উদ্যোগটি স্থানীয়দের কাছে প্রশংসিত হচ্ছে। সমিতি সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে সারাদেশে প্রথম বারের মতো আধুনিক সুবিধা সম্পন্ন দলিল লেখক ব্যারাক নির্মাণ করা হয় মহেশপুরে। এর পরই এর সামনের খালি জায়গা ব্যবহার করে গড়ে তোলা হয় এই উন্মুক্ত সবজি বাগান।

আরও পড়ুন, টানা বৃষ্টির পর স্বস্তির রোদে হাওরে ফিরেছে কর্মচাঞ্চল্য, তবু বাড়তি পানিতে কাটেনি কৃষকের দুশ্চিন্তা

বর্তমানে বাগানটিতে লাল শাক, সবুজ শাক, ঢেঁড়স, লাউ, করলা, কলা, কলমি শাক, মিষ্টি কুমড়াসহ নানা ধরনের সবজি চাষ করা হচ্ছে। সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে, কোনো ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই এসব সবজি উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দলিল লেখক সমিতির যুগ্ম আহ্ববায়ক তোফাজ্জেল হোসেন জানান, আমরা চেয়েছি এই জায়গাটি শুধু অফিস হিসেবে সীমাবদ্ধ না রেখে মানুষের উপকারে লাগাতে। তাই উন্মুক্ত ভাবে এই সবজি বাগান করা হয়েছে। যাতে দরিদ্র মানুষ নিজের হাতে সবজি তুলে নিতে পারেন।

আরও পড়ুন, আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সমিতির অন্যতম সদস্য জিয়াউর রহমান জিয়া জানান, মূল লক্ষ্যই ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি চাষের পরিকল্পনা রয়েছে। তিনি আরো জানান, বাগানটির সার্বিক দেখভালের জন্য একজন কর্মীও নিয়োজিত রয়েছে। সবজি নিতে আসা স্থানীয় বাসিন্দা আওয়াল হোসেন বলেন, আমি প্রায়ই এখানে এসে সবজি নিয়ে যাই। এগুলো একেবারেই প্রাকৃতিক ভাবে চাষ করা। তাই খেতেও অনেক স্বাদ। বাজারে এখন সবজির দাম বেশি, তাই আমাদের মতো মানুষের জন্য এটি বড় সহায়তা।

আরও পড়ুন, মহেশপুরে কোদালের কোপে গৃহবধুকে হত্যা

উপজেলা চত্বরে অবস্থিত এই বাগানটি ইতিমধ্যে স্থানীয়দের কাছে একটি মানবিক উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ অন্য জায়গাতেও ছড়িয়ে পড়লে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বিষয় : ঝিনাইদহ স্বস্তি মহেশপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মহেশপুরে দলিল লেখকদের উদ্যোগে উন্মুক্ত সবজি বাগান, অসহায়দের জন্য স্বস্তির ঠিকানা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে উপজেলা দলিল লেখক সমিতি। উপজেলা দলিল লেখক ব্যারাক (সেরেস্তা) চত্বরে গড়ে তোলা হয়েছে একটি উন্মুক্ত সবজি বাগান। যেখান থেকে অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে সবজি সংগ্রহ করতে পারছেন। সবজির বাজারে ঊর্ধ্বগতির এই সময়ে উদ্যোগটি স্থানীয়দের কাছে প্রশংসিত হচ্ছে। সমিতি সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে সারাদেশে প্রথম বারের মতো আধুনিক সুবিধা সম্পন্ন দলিল লেখক ব্যারাক নির্মাণ করা হয় মহেশপুরে। এর পরই এর সামনের খালি জায়গা ব্যবহার করে গড়ে তোলা হয় এই উন্মুক্ত সবজি বাগান।

আরও পড়ুন, টানা বৃষ্টির পর স্বস্তির রোদে হাওরে ফিরেছে কর্মচাঞ্চল্য, তবু বাড়তি পানিতে কাটেনি কৃষকের দুশ্চিন্তা

বর্তমানে বাগানটিতে লাল শাক, সবুজ শাক, ঢেঁড়স, লাউ, করলা, কলা, কলমি শাক, মিষ্টি কুমড়াসহ নানা ধরনের সবজি চাষ করা হচ্ছে। সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে, কোনো ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই এসব সবজি উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দলিল লেখক সমিতির যুগ্ম আহ্ববায়ক তোফাজ্জেল হোসেন জানান, আমরা চেয়েছি এই জায়গাটি শুধু অফিস হিসেবে সীমাবদ্ধ না রেখে মানুষের উপকারে লাগাতে। তাই উন্মুক্ত ভাবে এই সবজি বাগান করা হয়েছে। যাতে দরিদ্র মানুষ নিজের হাতে সবজি তুলে নিতে পারেন।

আরও পড়ুন, আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সমিতির অন্যতম সদস্য জিয়াউর রহমান জিয়া জানান, মূল লক্ষ্যই ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি চাষের পরিকল্পনা রয়েছে। তিনি আরো জানান, বাগানটির সার্বিক দেখভালের জন্য একজন কর্মীও নিয়োজিত রয়েছে। সবজি নিতে আসা স্থানীয় বাসিন্দা আওয়াল হোসেন বলেন, আমি প্রায়ই এখানে এসে সবজি নিয়ে যাই। এগুলো একেবারেই প্রাকৃতিক ভাবে চাষ করা। তাই খেতেও অনেক স্বাদ। বাজারে এখন সবজির দাম বেশি, তাই আমাদের মতো মানুষের জন্য এটি বড় সহায়তা।

আরও পড়ুন, মহেশপুরে কোদালের কোপে গৃহবধুকে হত্যা

উপজেলা চত্বরে অবস্থিত এই বাগানটি ইতিমধ্যে স্থানীয়দের কাছে একটি মানবিক উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ অন্য জায়গাতেও ছড়িয়ে পড়লে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত