রাঙামাটিতে নবঘোষিত জেলা ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভে নেমেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ।রোববার সকালে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়-এর সামনে গিয়ে অবস্থান নেয়।এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং নানা স্লোগান দেন।তাদের অভিযোগ, সম্প্রতি ঘোষিত কমিটিতে টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে। এমনকি বিবাহিত, অছাত্র ও শহরের বাইরের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলেও দাবি করেন তারা।বিশেষ করে রাজস্থলী উপজেলা থেকে একজনকে জেলা কমিটির সাধারণ সম্পাদক করায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন , নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচাবাজারে ট্রাক, ঢুকে যুবক নিহত
ঘোষিত ২৩ সদস্যের আংশিক কমিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দেয়।বিক্ষোভকারীরা ‘টাকা লাগলে টাকা নে, নতুন করে কমিটি দে’—এমন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানান।এদিকে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ বলেন, একটি বড় সংগঠনে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। যারা পদ পাননি, তারা ক্ষোভ প্রকাশ করছেন—এটি স্বাভাবিক। তবে সবাইকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। এর আগে ২০১৮ সালে সর্বশেষ রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।বিক্ষোভে অংশ নিয়ে সহসভাপতি নূর তালুকদার মুন্না বলেন, এ ধরনের কমিটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।অন্যদিকে যুগ্ম সম্পাদক পারভেজ হোসেন সুমন অভিযোগ করেন, টাকা ও আইফোনের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে
বিষয় : বিক্ষোভ ছাত্রদল তীব্র ক্ষোভ

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন