দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

কলাপাড়ায় পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, ফ্ল্যাট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা ঊর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি তিনতলা ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেহেরুন্নেছা ঊর্মি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি স্বামীসহ ওই বাসায় বসবাস করতেন।পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তার স্বামী থানায় ফোন করে জানান যে তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন , ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন : পারিবারিক দ্বন্দ্বে টঙ্গীবাড়ীতে শোকের মাতম

এরপর ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।স্থানীয়দের দাবি, দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। একাধিকবার স্থানীয়ভাবে তাদের বিরোধ মীমাংসাও করা হয়েছিল।এদিকে নিহতের স্বামী ও তাদের দুই সন্তানকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

বিষয় : পুলিশ মরদেহ কনস্টেবল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, ফ্ল্যাট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা ঊর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি তিনতলা ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেহেরুন্নেছা ঊর্মি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি স্বামীসহ ওই বাসায় বসবাস করতেন।পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তার স্বামী থানায় ফোন করে জানান যে তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন , ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন : পারিবারিক দ্বন্দ্বে টঙ্গীবাড়ীতে শোকের মাতম

এরপর ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।স্থানীয়দের দাবি, দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। একাধিকবার স্থানীয়ভাবে তাদের বিরোধ মীমাংসাও করা হয়েছিল।এদিকে নিহতের স্বামী ও তাদের দুই সন্তানকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত