পরীক্ষা ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত না হলে তা ‘প্রহসন’ ছাড়া কিছু নয়—এমন মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। চলমান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলাকালে ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন, আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
উপাচার্য বলেন, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় যুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের নৈতিক মানোন্নয়ন না হলে পরীক্ষার মান নিশ্চিত করা সম্ভব নয়। পরিদর্শনকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে একটি কেন্দ্র থেকে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন, ১১ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
তিনি আরও জানান, পরীক্ষার মানোন্নয়নে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আগে ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন উপাচার্য ড. আমানুল্লাহ।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন