দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

বৃষ্টি বাধায় সিরিজ নির্ধারণী ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে জয়রথ থেমে গেছে বৃষ্টির কারণে। টানা মৌসুমী বৃষ্টিতে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি টস না হয়েই পরিত্যক্ত ঘোষণা করা হয়।ফলে এখন সিরিজ নির্ধারণ হবে তৃতীয় ও শেষ ম্যাচে। শনিবার ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশ জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেবে, আর হেরে গেলে সিরিজ ড্র হবে।

আরও পড়ুন, বাংলাদেশ নারী দল হেরে সিরিজ খুঁইয়ে বসল শ্রীলঙ্কার কাছে

প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল। ম্যাচ বাতিলের পরও অনুশীলনে কোনো ঘাটতি রাখেনি স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজসহ দলের ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করেছেন এবং স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে ম্যাচ ঘিরে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিনে বৃষ্টির সম্ভাবনা ৯৬ শতাংশ এবং বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে। সকালে ৮৯ শতাংশ এবং বিকেলে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে।

আরও পড়ুন, বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখতে বড় সিদ্ধান্ত নেইমারের

বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা, টস নির্ধারিত হয়েছে দেড়টায়। তবে মাঠ খেলার উপযোগী থাকবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত মাঠে খেলা গড়ায়, নাকি বৃষ্টিই সিরিজ নির্ধারণে বাধা হয়ে দাঁড়ায়—সেই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

বিষয় : বৃষ্টি ঘোষণা বাংলাদেশ- নির্ধারণী ম্যাচ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

বৃষ্টি বাধায় সিরিজ নির্ধারণী ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে জয়রথ থেমে গেছে বৃষ্টির কারণে। টানা মৌসুমী বৃষ্টিতে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি টস না হয়েই পরিত্যক্ত ঘোষণা করা হয়।ফলে এখন সিরিজ নির্ধারণ হবে তৃতীয় ও শেষ ম্যাচে। শনিবার ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশ জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেবে, আর হেরে গেলে সিরিজ ড্র হবে।

আরও পড়ুন, বাংলাদেশ নারী দল হেরে সিরিজ খুঁইয়ে বসল শ্রীলঙ্কার কাছে

প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল। ম্যাচ বাতিলের পরও অনুশীলনে কোনো ঘাটতি রাখেনি স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজসহ দলের ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করেছেন এবং স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে ম্যাচ ঘিরে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিনে বৃষ্টির সম্ভাবনা ৯৬ শতাংশ এবং বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে। সকালে ৮৯ শতাংশ এবং বিকেলে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে।

আরও পড়ুন, বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখতে বড় সিদ্ধান্ত নেইমারের

বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা, টস নির্ধারিত হয়েছে দেড়টায়। তবে মাঠ খেলার উপযোগী থাকবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত মাঠে খেলা গড়ায়, নাকি বৃষ্টিই সিরিজ নির্ধারণে বাধা হয়ে দাঁড়ায়—সেই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত