দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের আনন্দ ভুলে মাঠের লড়াইয়ে বাংলাদেশ নারী দল

বাংলাদেশজুড়ে যখন পবিত্র ঈদুল আজহার উৎসব, তখন ভারতের গোয়ায় ভিন্ন বাস্তবতায় সময় কাটাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। পরিবার-স্বজন থেকে দূরে থেকে ঈদের আনন্দ নয়, তাদের পুরো মনোযোগ এখন সাফ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচ ঘিরে। আজ রাতেই মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা অভিযান।গোয়ার স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে ঈদের আনন্দ থাকলেও বাংলাদেশ দলের মেয়েদের ঈদ কেটেছে একেবারেই নিরিবিলি পরিবেশে। মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ই ছিল তাদের ঈদের প্রধান আয়োজন।আরও পড়ুন, মায়ামির জয়ে উচ্ছ্বাসের মাঝেই মেসির ইনজুরি, বিশ্বকাপের আগে দুশ্চিন্তাউটোরডা সৈকতের কাছে পাঁচতারকা রিসোর্টে অবস্থান করছে বাংলাদেশ দল। তবে বিলাসবহুল পরিবেশেও নেই উৎসবের কোনো আমেজ। ঈদের সকালটাও কেটেছে অন্য দিনের মতোই কঠোর রুটিন মেনে। খেলোয়াড়দের জন্য ছিল নির্ধারিত ডায়েট চার্ট, বিশেষ কোনো খাবারের আয়োজনও রাখা হয়নি।আরও পড়ুন, আয়ের শীর্ষে আবারও রোনালদো, ফোর্বস তালিকায় টানা চতুর্থবারদলের ম্যানেজার খালিদ মাহমুদ জানিয়েছেন, ম্যাচের আগে খেলোয়াড়দের ফিটনেস ও প্রস্তুতির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এমনকি সম্প্রতি দলে যোগ দেওয়া ফুটবলার আনিকা সিদ্দিকী–র জন্মদিনের কেক খাওয়ার ক্ষেত্রেও ছিল অলিখিত নিষেধাজ্ঞা।আরও পড়ুন, ইউরোপে বার্সার দাপট অব্যাহত, চতুর্থবার নারী চ্যাম্পিয়ন্স লিগ জয়ঈদের সকালে দলের কর্মকর্তারা স্থানীয় মসজিদে নামাজ আদায় করলেও মেয়েদের রুটিন ছিল পুরোপুরি ম্যাচকেন্দ্রিক। দুপুরের পর টিম মিটিং, বিকেলে একাদশ ঘোষণা এবং এরপর স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারও আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ফুটবল দল। আর সেই লক্ষ্য পূরণে ঈদের আনন্দও যেন আপাতত সরিয়ে রেখেছেন সাবিনারা।

ঈদের আনন্দ ভুলে মাঠের লড়াইয়ে বাংলাদেশ নারী দল