দৈনিক সংবাদ দিগন্ত

তিন দেশে নতুন কনস্যুলেট স্থাপন করবে বাংলাদেশ

চীনের গুয়াংজো জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাও পাওলো শহরে নতুন তিনটি কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।গত ৩১ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ও সংগঠন শাখার এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন কনস্যুলেটগুলোর জন্য প্রয়োজনীয় জনবল যানবাহন ও অফিস সরঞ্জাম সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী গুয়াংজো ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলো বাংলাদেশের কূটনৈতিক বাণিজ্যিক ও কনস্যুলার স্বার্থের দিক থেকে গুরুত্বপূর্ণ শহর।চীনের গুয়াংজো দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। বাংলাদেশি ব্যবসায়ী শিক্ষার্থী ও প্রবাসীদের উপস্থিতি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বিবেচনায় সেখানে কনস্যুলেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

আরও  পড়ুন, জ্বালানি তেলের দাম কমানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

বর্তমানে বেইজিং ও কুনমিংয়ে বাংলাদেশের মিশন থাকলেও গুয়াংজোর দূরত্বের কারণে সেখানকার কার্যক্রমে বাড়তি কনস্যুলার উপস্থিতির প্রয়োজন রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।জার্মানির ফ্রাঙ্কফুর্ট ইউরোপের গুরুত্বপূর্ণ আর্থিক ও ব্যবসায়িক কেন্দ্র। সেখানে কনস্যুলেট স্থাপনের মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের সেবা দেওয়ার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হতে পারে।অন্যদিকে ব্রাজিলের সাও পাওলো দেশটির অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র। সেখানে কনস্যুলেট স্থাপনের উদ্যোগের মাধ্যমে লাতিন আমেরিকায় বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।সব মিলিয়ে এ তিন কনস্যুলেট চালু হলে এশিয়া ইউরোপ ও লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ তিন অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি বাড়বে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা এবং বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে।চীনের গুয়াংজো জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাও পাওলো শহরে নতুন তিনটি কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।গত ৩১ আগস্ট পররাষ্ট্র 

বিষয় : বাংলাদেশ- নতুন কনস্যুলেট তিন দেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

তিন দেশে নতুন কনস্যুলেট স্থাপন করবে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x