বাংলাদেশ ক্রিকেটে আলোচিত ইস্যু—সাকিব আল হাসান। তবে এবার এই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন তামিম ইকবাল।মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল বলেন, শুধু সাকিবকে ঘিরে আলোচনা করাটা সঠিক নয়। একই পরিস্থিতিতে রয়েছেন আরও দুই সাবেক অধিনায়ক—মাশরাফি বিন মর্তুজা এবং নাইমুর রহমান দুর্জয়।তামিম বলেন, ‘গত দেড়-দুই বছর ধরে আমরা শুধু একজন ক্রিকেটারকে নিয়েই কথা বলছি। কিন্তু বাস্তবতা হলো, একই পরিস্থিতির মধ্যে আছেন
আরো পড়ুন , চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ল আর্সেনাল টানা ১৩ ম্যাচ অপরাজিত
তিনজনই। তাই প্রশ্ন করার সময় সবার নামই আসা উচিত।’২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না। একইভাবে মাশরাফি ও দুর্জয়ও অনুরূপ বাস্তবতার মুখোমুখি—যা এতদিন আলোচনার বাইরে ছিল।এদিকে ক্রিকেটে ফেরার বিষয়ে বোর্ডের অবস্থানও পরিষ্কার করেছেন তামিম। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় ক্রিকেটারদের পাশে আছে। তবে
ব্যক্তিগত বা আইনি জটিলতা সমাধান করে আসতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়দেরই।তামিম আরও বলেন, সমস্যার সমাধান হলে বোর্ড তাদের ‘উন্মুক্ত বাহুতে’ স্বাগত জানাবে।এই প্রসঙ্গে সরকারের দিক থেকেও ইতিবাচক সংকেত রয়েছে বলে জানান তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নমনীয় মনোভাবের কথা বলা হয়েছে।সব মিলিয়ে, সাকিব ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দু এখন বিস্তৃত হয়ে দাঁড়িয়েছে তিন সাবেক অধিনায়কের ভবিষ্যৎ ঘিরে। সমাধানের পথ খোলা থাকলেও, সেই পথে প্রথম পদক্ষেপ নিতে হবে খেলোয়াড়দেরই।
বিষয় : সাকিব আল হাসান বাংলাদেশ- ক্রিকেটে

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন