দৈনিক সংবাদ দিগন্ত

ঘরে বসেই ফায়ার লাইসেন্স : ডিজিটাল যুগে নতুন সেবার সূচনা করল ফায়ার সার্ভিস

সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর

জনসেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এখন থেকে ফায়ার লাইসেন্সের জন্য আর অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। চালু হয়েছে সম্পূর্ণ ডিজিটাল সেবা ‘ই-ফায়ার লাইসেন্স’।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর-১০ এলাকায় অবস্থিত অধিদপ্তরের ইওসি ভবনে এই নতুন ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ফায়ার লাইসেন্সের আবেদন করতে পারবেন। আবেদন থেকে শুরু করে লাইসেন্স পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ডিজিটাল প্ল্যাটফর্মে।

আরো পড়ুন , এই চেয়ার আরামের নয়, প্রতিটি মুহূর্তে দায়িত্বের আগুন অনুভব করি” : প্রধানমন্ত্রী

আগামী ১ মে থেকে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, নবায়ন এবং পুনর্মূল্যায়নসহ সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। একই সঙ্গে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন ফায়ার সার্ভিসের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নতুন এই উদ্যোগকে সময়োপযোগী এবং জনবান্ধব বলে অভিহিত করেন।বিশেষজ্ঞদের মতে, এই ডিজিটাল সেবার মাধ্যমে একদিকে যেমন সময় ও খরচ কমবে, অন্যদিকে লাইসেন্স প্রক্রিয়ায় আসবে স্বচ্ছতা ও গতি।ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আশা করছে, ‘ই-ফায়ার লাইসেন্স’ সেবা দেশের জননিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলবে।

বিষয় : ডিজিটালইনকাম ফায়ারলাইসেন্স নতুন সেবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

ঘরে বসেই ফায়ার লাইসেন্স : ডিজিটাল যুগে নতুন সেবার সূচনা করল ফায়ার সার্ভিস

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

জনসেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এখন থেকে ফায়ার লাইসেন্সের জন্য আর অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। চালু হয়েছে সম্পূর্ণ ডিজিটাল সেবা ‘ই-ফায়ার লাইসেন্স’।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর-১০ এলাকায় অবস্থিত অধিদপ্তরের ইওসি ভবনে এই নতুন ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ফায়ার লাইসেন্সের আবেদন করতে পারবেন। আবেদন থেকে শুরু করে লাইসেন্স পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ডিজিটাল প্ল্যাটফর্মে।

আরো পড়ুন , এই চেয়ার আরামের নয়, প্রতিটি মুহূর্তে দায়িত্বের আগুন অনুভব করি” : প্রধানমন্ত্রী

আগামী ১ মে থেকে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, নবায়ন এবং পুনর্মূল্যায়নসহ সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। একই সঙ্গে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন ফায়ার সার্ভিসের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নতুন এই উদ্যোগকে সময়োপযোগী এবং জনবান্ধব বলে অভিহিত করেন।বিশেষজ্ঞদের মতে, এই ডিজিটাল সেবার মাধ্যমে একদিকে যেমন সময় ও খরচ কমবে, অন্যদিকে লাইসেন্স প্রক্রিয়ায় আসবে স্বচ্ছতা ও গতি।ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আশা করছে, ‘ই-ফায়ার লাইসেন্স’ সেবা দেশের জননিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত