দীর্ঘমেয়াদি অর্থায়নকে আরও সাশ্রয়ী ও বিনিয়োগবান্ধব করতে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) লং-টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফএফ) সংক্রান্ত নতুন সার্কুলার জারি করা হয়েছে, যা আগামী ১ মে থেকে কার্যকর হবে।
নতুন নীতিমালায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ‘ক্যামেলস’ রেটিং অনুযায়ী ভিন্ন ভিন্ন সুদের হারে দীর্ঘমেয়াদি তহবিল পাবে। রেটিং-১ প্রাপ্ত ব্যাংকগুলো ৫ থেকে ১০ বছর মেয়াদে সর্বনিম্ন ১ শতাংশ থেকে সর্বোচ্চ ১.৫০ শতাংশ সুদে ঋণ নিতে পারবে। রেটিং-২ ও রেটিং-৩ ব্যাংকের ক্ষেত্রে সুদের হার সামান্য বেশি নির্ধারণ করা হয়েছে, তবে আগের তুলনায় তা কমানো হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
আরও পড়ুন, চ্যালেঞ্জের মধ্যেও ৬৪২ কোটি টাকা মুনাফা ওয়ালটনের নগদ প্রবাহে বড় উল্লম্ফন
গ্রাহক পর্যায়ে সুদের হারও নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন থেকে কোনোভাবেই কস্ট অব ফান্ডের চেয়ে ২ থেকে ৩ শতাংশের বেশি সুদ আদায় করা যাবে না। এতে উদ্যোক্তারা তুলনামূলকভাবে কম খরচে দীর্ঘমেয়াদি ঋণ পাওয়ার সুযোগ পাবেন। এছাড়া ঋণের সীমাও বাড়ানো হয়েছে। এখন থেকে একক ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১ কোটি ডলার এবং সিন্ডিকেটেড অর্থায়নে সর্বোচ্চ ২ কোটি ডলার পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
আরও পড়ুন, বড় ধাক্কা স্বর্ণবাজারে এক সপ্তাহেই দামে বড় পতন, স্বস্তিতে ক্রেতারা
বাংলাদেশ ব্যাংক বলছে, বাজারের বর্তমান চাহিদা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এনে এই পরিবর্তন আনা হয়েছে, যাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আরও উৎসাহিত হয়। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শিল্প ও অবকাঠামো খাতে নতুন বিনিয়োগ বাড়াতে সহায়ক হতে পারে।
বিষয় : বাংলাদেশ ব্যাংক অর্থায়ন মে ক্যামেলস

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন