দেশের অর্থনীতিতে বড় স্বস্তির খবর নিয়ে শেষ হয়েছে মে মাস। সদ্য সমাপ্ত মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।আরও পড়ুন, ঈদের পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে উত্থানবাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪২৫ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার। একক মাস হিসেবে এটি দেশের রেমিট্যান্স প্রবাহের অন্যতম বড় অর্জন। তুলনামূলক হিসাবে দেখা যায়, গত বছরের মে মাসে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৯৬৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩৪ শতাংশ।আরও পড়ুন, আজকের স্বর্ণের বাজারশুধু মে মাসই নয়, পুরো অর্থবছরজুড়েই রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩২ হাজার ৭৫৬ দশমিক ৭৮ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৭ হাজার ৫০৬ দশমিক ৮৬ মিলিয়ন ডলার। অর্থাৎ, বছরওয়ারি হিসাবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯ শতাংশের বেশি।আরও পড়ুন, দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকাঅর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রবাসীদের এই অবদান দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবারও প্রমাণিত হলো।