দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সতর্কবার্তা: সার সংকটে বাংলাদেশ, খাদ্য ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ

বহিষ্কার মানেই আসন শূন্য নয়, গাজী নজরুল প্রসঙ্গে নির্বাচন কমিশন

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

‘বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন’দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর আহ্বান

খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রবাসীদের পাসপোর্ট সেবায় স্বস্তি, আরও ৬ মাস বাড়ল বিশেষ সুবিধা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মেজর (অব.) মোজাফফর, আজ গুরুত্বপূর্ণ শুনানি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বেলারুশের রাষ্ট্রদূত

বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও বেলারুশের রাষ্ট্রদূত মিখাইল কাসকোর মধ্যে।সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।রাষ্ট্রদূত আরও জানান, বেলারুশ বিশ্বের অন্যতম সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনকারী দেশ। বাংলাদেশ চাইলে প্রতিরক্ষা খাতে ড্রোনসহ আধুনিক সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করতে পারে।এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হবে এবং জাতীয় স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন , বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও ৫ দিন

বৈঠকে আরও আলোচনা হয় কৃষি ও সার খাত নিয়েও। রাষ্ট্রদূত জানান, বেলারুশ বিশ্বের অন্যতম বড় পটাশ সার উৎপাদনকারী দেশ। বাংলাদেশ বর্তমানে বিভিন্ন দেশ থেকে সার আমদানি করলেও নতুন উৎস হিসেবে বেলারুশকে যুক্ত করা যেতে পারে।এছাড়া কৃষি যান্ত্রিকীকরণ ও প্রযুক্তি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ এ খাতে বেলারুশের কারিগরি সহায়তা নিতে আগ্রহ প্রকাশ করে।বৈঠকে একটি কূটনৈতিক বিষয়ও উঠে আসে, যেখানে বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আইনগত সহায়তার আশ্বাস দেন।শেষে রাষ্ট্রদূত মিখাইল কাসকো স্বরাষ্ট্রমন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।

বিষয় : বৈঠক আলোচনা দ্বিপাক্ষিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বেলারুশের রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও বেলারুশের রাষ্ট্রদূত মিখাইল কাসকোর মধ্যে।সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।রাষ্ট্রদূত আরও জানান, বেলারুশ বিশ্বের অন্যতম সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনকারী দেশ। বাংলাদেশ চাইলে প্রতিরক্ষা খাতে ড্রোনসহ আধুনিক সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করতে পারে।এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হবে এবং জাতীয় স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন , বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও ৫ দিন

বৈঠকে আরও আলোচনা হয় কৃষি ও সার খাত নিয়েও। রাষ্ট্রদূত জানান, বেলারুশ বিশ্বের অন্যতম বড় পটাশ সার উৎপাদনকারী দেশ। বাংলাদেশ বর্তমানে বিভিন্ন দেশ থেকে সার আমদানি করলেও নতুন উৎস হিসেবে বেলারুশকে যুক্ত করা যেতে পারে।এছাড়া কৃষি যান্ত্রিকীকরণ ও প্রযুক্তি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ এ খাতে বেলারুশের কারিগরি সহায়তা নিতে আগ্রহ প্রকাশ করে।বৈঠকে একটি কূটনৈতিক বিষয়ও উঠে আসে, যেখানে বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আইনগত সহায়তার আশ্বাস দেন।শেষে রাষ্ট্রদূত মিখাইল কাসকো স্বরাষ্ট্রমন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত