দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী ব্যস্ততা, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন

গঙ্গাচড়া উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন প্রকল্প ও ইউনিয়ন পরিষদে ধারাবাহিকভাবে পরিদর্শন করেন জেলা প্রশাসক।সূত্র জানায়, সকাল ১০টায় গঙ্গাচড়ায় পৌঁছে জেলা প্রশাসক প্রথমে একটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি সেবার কার্যক্রম, সেবা গ্রহণকারীদের সুবিধা-অসুবিধা এবং নথিপত্র ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এবং উপজেলা ইনোভেশন কার্যক্রম পরিদর্শন করেন।দুপুরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আশ্রয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। 

আরো পড়ুন , ভৈরবে ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনের নিচে পড়ে বেঁচে গেলেন বাবা-ছেলে

পাশাপাশি টিআর ও কাবিখা প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।এছাড়া উপজেলা ভূমি অফিস পরিদর্শনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবার মান এবং কার্যক্রমের সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা নেন তিনি। দিনের শেষ ভাগে গঙ্গাচড়া সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শনের মধ্য দিয়ে তার দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।জেলা প্রশাসকের এ সফরকে স্থানীয়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে, মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়ন ও উন্নয়ন কার্যক্রমে গতি আসবে।সংশ্লিষ্টরা জানান, এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।

বিষয় : কর্মসূচি প্রশাসক দিনব্যাপী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী ব্যস্ততা, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন প্রকল্প ও ইউনিয়ন পরিষদে ধারাবাহিকভাবে পরিদর্শন করেন জেলা প্রশাসক।সূত্র জানায়, সকাল ১০টায় গঙ্গাচড়ায় পৌঁছে জেলা প্রশাসক প্রথমে একটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি সেবার কার্যক্রম, সেবা গ্রহণকারীদের সুবিধা-অসুবিধা এবং নথিপত্র ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এবং উপজেলা ইনোভেশন কার্যক্রম পরিদর্শন করেন।দুপুরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আশ্রয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। 

আরো পড়ুন , ভৈরবে ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনের নিচে পড়ে বেঁচে গেলেন বাবা-ছেলে

পাশাপাশি টিআর ও কাবিখা প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।এছাড়া উপজেলা ভূমি অফিস পরিদর্শনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবার মান এবং কার্যক্রমের সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা নেন তিনি। দিনের শেষ ভাগে গঙ্গাচড়া সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শনের মধ্য দিয়ে তার দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।জেলা প্রশাসকের এ সফরকে স্থানীয়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে, মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়ন ও উন্নয়ন কার্যক্রমে গতি আসবে।সংশ্লিষ্টরা জানান, এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত